শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » বিচার না পেয়ে ক্ষোভে আত্মহত্যা করেছেন বাবা-মেয়ে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
প্রথম পাতা » গাজিপুর » বিচার না পেয়ে ক্ষোভে আত্মহত্যা করেছেন বাবা-মেয়ে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
মঙ্গলবার ● ২ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিচার না পেয়ে ক্ষোভে আত্মহত্যা করেছেন বাবা-মেয়ে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৪মি.)মর্যাদাহানি, লজ্জা, ক্ষোভ ছাড়াও বিচারহীনতার কারণে হযরত আলী (৪৫)ও তার মেয়ে আয়েশা (৮) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

১ মে সোমবার দুপুর ১টার দিকে গাজীপুরের শ্রীপুরে কর্ণপুর সিটপাড়া গ্রামে আত্মহত্যায় বাধ্য হওয়া বাবা-মেয়ের বাড়ি পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় কাজী রিয়াজুল হক পরিবারের একমাত্র সদস্য হালিমা বেগমের সঙ্গে কথা বলেন তিনি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, হালিমার অভিযোগ অনুযায়ী তার আট বছরের মেয়েকে যে নির্যাতন এবং মর্যাদাহানি করা হয়েছে, সে ব্যাপারে থানায় জিডি হয়েছিল। সেটি একটি ‘স্পেসিফিক এলিগেশন (সুনির্দিষ্ট অভিযোগ)’ ছিল।

কাজী রিয়াজুল হক বলেন, কী ধরনের অন্যায় শিশুটির প্রতি করা হয়েছে, সেগুলো জিডিতে উল্লেখ করা হয়েছে। সে ব্যাপারে পুলিশ তদন্ত করেছে এবং বাদীর সঙ্গে কথা বলেছে। কিন্তু তারা (পুলিশ) কোনো লিখিত প্রতিবেদন দেয়নি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমি মনে করি- অভিযোগটি এফআইআর হিসেবে ট্রিট করে বিবাদীদের ধরার জন্য আরও অনেক বেশি সক্রিয় হওয়ার দরকার ছিল। কিন্তু পুলিশ এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি। ফলে সমাজ, আইনের প্রতি তার বিশ্বাসের অভাবের কারণেই তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে।

তিনি মনে করেন, এক ধরনের স্বার্থান্বেষী মানুষ দীর্ঘদিন যাবত তার দখলে থাকা সরকারি সম্পত্তি দখল করার জন্য হযরত আলীর ওপর অত্যাচার জুলুম করেছে। তার মেয়েকে লাঞ্ছিত করেছে, তাকে মর্যাদার সঙ্গে বাঁচতে দেয়নি। কিন্তু জনপ্রতিনিধিরা তাদের (আলী) প্রটেকশন দেয়নি।

তিনি আরও বলেন, আলী মর্যাদার সঙ্গে বাঁচার জন্য বার বার সংগ্রাম করে ব্যর্থ হয়েছেন। জনপ্রতিনিধি, সমাজ তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ফলে মানবাধিকার লঙ্ঘনকারীদের সঙ্গে পুলিশও এ দায়বদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারে না।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আইনের শাসনের প্রতি আমাদের বিশ্বাসহীনতার কারণেই আলীকে তার মেয়েকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। এখন হালিমাকে দেখে রাখার দায়িত্ব স্থানীয় পুলিশ প্রশাসনের।

তিনি বলেন, পুলিশকে হালিমার সম্পত্তি, তার গরু, ঘর প্রটেকশন দিতে হবে। তাকে বয়স্কভাতা, বিধবা ভাতা সকল কিছুর ব্যবস্থা করে দিতে হবে।

এ সময় কাজী রিয়াজুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের পরিচালক শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সবুর প্রমুখ।

উল্লেখ্য, ২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় কর্ণপুর গ্রামের হযরত আলী ও তার মেয়ে আয়েশা আক্তার ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)