শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে টোল পয়েন্ট ইজারা নিয়ে দুর্নীতির অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে টোল পয়েন্ট ইজারা নিয়ে দুর্নীতির অভিযোগ
শুক্রবার ● ৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে টোল পয়েন্ট ইজারা নিয়ে দুর্নীতির অভিযোগ

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) আলীকদমে ইজারা নীতিমালা লঙ্ঘন করে টোল পয়েন্ট ইজারা দেওয়ার প্রক্রিয়ার নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত অভিযোগের কপি পার্বত্য প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক বরাবর ডাক ও ই-ইমেলে পাঠানো হয়েছে। তবে অভিযোগ আমলে নিতে রাজি নন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির শর্তাবলীতে পূর্বের ধারাবাহিকতা রক্ষা হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগে বর্তমান ইজারাদারকে সুবিধা গ্রহনের মাধ্যমে পুনরায় টোল পয়েন্টটি পাইয়ে দেওযার অভিপ্রায়ে ‘ইজারা বিজ্ঞপ্তি’তে মনগড়া শর্তারোপ করা হয়েছে মর্মে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
অভিযোগকারীরা বলেন, ইজারা সংক্রান্ত নীতিমালায় উল্লেখ আছে, ‘দরপত্রদাতাকে উদ্ধৃত মূল্যের ৩০% অর্থ ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে দরপত্রের সাথে জমা দিতে হবে। উক্ত টাকা হইতে ২৫% অর্থ ইজারা মূল্যের সাথে সমন্বয় করা হইবে এবং বাকী ৫% অর্থ জামানত হিসাবে সংরক্ষিত থাকিবে।’ অথচ ইউএনও’র স্বাক্ষরিত ইজারা বিজ্ঞপ্তির ৪নং শর্তে বলা হয়েছে “দরপত্রের উদ্ধৃত দরের ১০০% টাকা নিন্মস্বাক্ষরকারীর অনুকুলে পে-অর্ডার/ব্যাংক প্রাফট্ আকারে অবশ্যই দাখিল করতে হবে।”
অভিযোগকারীদের দাবী, ইউএনও’র স্বাক্ষরিত ইজারা বিজ্ঞপ্তির কয়েকটি শর্ত সরকারি নীতিমালার বিরোধী। কঠিন শর্ত দিয়ে স্থানীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইজারা প্রক্রিয়ায় কৌশলে বাধা দেওয়া হচ্ছে। তবে, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জুলাই, ২০১৩-এ প্রকাশিত উপজেলা পরিষদ ম্যানুয়ালে দেখা যায়, এতে ‘সরকারি হাট-বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং উহা হইতে প্রাপ্ত আয় বন্টন সম্পর্কিত’ একটি নীতিমালা আছে। সরাসরি ‘টোল পয়েন্ট ইজারা পদ্ধতি’ সংক্রান্ত নীতিমালা নেই। ইউএনও’র দাবি ম্যানুয়ালে এ সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় স্থানীয় সিদ্ধাস্তে শর্তারোপ করা হয়েছে। আর হাট-বাজার সংক্রান্ত নীতিমালা মানতে এ কমিটি বাধ্য নন।
স্থানীয় যুবলীগ নেতা আনোয়ার জিহাদ ও শফিউল আলম, সাবেক ছাত্রলীগ নেতা অংশেথোয়াই মার্মা ও বিএনপি নেতা আব্দুল হামিদ স্বাক্ষরিত অভিযোগপত্রে দাবি করা হয়, এ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী ইজারা বিজ্ঞপ্তিতে সরকারি মূল্য উল্লেখ থাকতে হয়। কিন্তু উপজেলা প্রশাসনের জারী করা বিজ্ঞপ্তিতে ‘ইজারা বিজ্ঞপ্তির সরকারি মূল্য উল্লেখ’ নেই। যা রহস্যজনক। এছাড়া সিডিউলের সাথে পণ্যের ইজারা মূল্যের কোন চার্ট সংযোজন করা হচ্ছে না। ফলে ইজারা প্রহণে আগ্রহীরা প্রশাসনিক এহেন গোপনীয়তায় বিষয়টি নিয়ে অন্ধকারে আছেন।
তারা অভিযোগ করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নীতিমালায় আছে, ‘দরপত্র দাখিলের জন্য নির্ধারিত দিনের অন্ততঃ ১৫ দিন পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়’। অথচ গত ২৬ এপ্রিল পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিডিউল বিক্রির সময় দেওয়া হয়েছে মাত্র তিনদিন। এছাড়া বিজ্ঞপ্তিটি ব্যাপক প্রচারের কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে এ সংক্রান্ত কমিটির সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ও চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এসব শর্ত আরোপের বিষয়টি আমরা জানতাম না। এ নিয়ে ইউএনও’র সাথে পরামর্শ করে প্রয়োজনে শর্ত পরিবর্তন করে বিজ্ঞপ্তিটি পূনরায় প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপজেলা পরিষদ ম্যানুয়ালে টোল পয়েন্ট ইজারা দেওয়ার নীতিমালা নেই। হাট-বাজার ইজারা দেওয়া সংক্রান্ত নীতিমালা আছে। তাই উপজেলা চেয়ারম্যানকে সভাপতি করে এ সংক্রান্ত একটি কমিটির আরোপিত শর্তাবলী অনুযায়ী ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা আমার পক্ষে এককভাবে পরিবর্তন করা সম্ভব নয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)