শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ
প্রথম পাতা » খেলা » জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ
বুধবার ● ১১ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ

---

ক্রীড়া প্রতিবিদক :: গত বছর ৫-০তে হোয়াইটওয়াশ হয়েছিল জিম্বাবুয়ে। এরপর মাঝের সময়টাতে বাংলাদেশের ক্রিকেট পৌঁছে গিয়েছিল ভিন্ন উচ্চতায়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো তিন পরাশক্তির বিরুদ্ধে সিরিজ জয়। বদলে যাওয়া এমন বাংলাদেশের সামনে পুঁচকে জিম্বাবুয়ে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, তা ছিল অনুমেয়ই। প্রত্যাশা অনুযায়ীই হেঁটেছে মাশরাফি বাহিনী। সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছিল। বুধবার হলো হোয়াইটওয়াশও। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬১ রানের জয় দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। আর ধবলধোলাইয়ের শিকার হলো সফরকারী জিম্বাবুয়ে শিবির।

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এটি এগারতম হোয়াইটওয়াশের ঘটনা। জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় হোয়াইটওয়াশ। ঘরের মাঠে বাংলাদেশের টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়, জিম্বাবুয়ের বিরুদ্ধে নবম সিরিজ জয়।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২১৫ রানেই (৪৩.৩ওভার) গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

জয়ের জন্য দরকার ২৭৭ রান। এমন দুরুহ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে আঘাতটা হেনেছেন বিস্ময়কর পেসার মুস্তাফিজুর রহমান।

ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শুভ সূচনা করেন জিম্বাবুয়ের ওপেনার চিভাভা। তবে দ্বিতীয় বলেই তার স্ট্যাম্প উপড়ে ফেলেন মুস্তাফিজ। ফলে চার রান করেই সাজঘরে ফেরেন চিভাভা।

এরপর আরভিনকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় রোধে চেষ্টা করেন আরেক ওপেনার চাকাভা। সাবলিল গতিতেই আগাতে থাকে দ্বিতীয় উইকেট জুটির ব্যাটিং। তবে নিজের চতুর্থ ও ইনিংসের সপ্তম ওভারে আবারো মুস্তাফিজের রুদ্র মূর্তি। এবার তিনি বিদায় করেন ১৭ রান করা আরেক ওপেনার চাকাভাকে। মুস্তাফিজের বল খেলতে গিয়ে নাসিরের হাতে ক্যাচ তুলে দেন চাকাভা।

এরপর ক্রমেই বিধ্বংসি হয়ে উঠছিলেন শন আরভিন। তবে তাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন নাসির হোসেন। ৮.৪ ওভারে নাসিরের বলে এলবিডব্লিউর শিকার হন অভিজ্ঞ আরভিন। ২৫ বলে ২১ রান করেন তিনি। এর মধ্যে ছিল চারটি চারের মার।

তবে চতুর্থ উইকেট জুটিতে উইলয়ামস ও অধিনায়ক চিগুম্বুরা দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাতে ভাঙ্গন ধরান সাব্বির। এই জুটিতে ৮০ রান যোগ করেন উলিয়ামস ও চিগুম্বরা। তবে ব্যক্তিগত ৪৫ রানের মাথায় সাব্বিরের বলে বোল্ড হয়ে ফিরে যান জিম্বাবুয়ে অধিনায়ক।

পঞ্চম উইকেট জুটিতে ভালোই ব্যাট করছিলেন উইলিয়ামস ও ওয়ালের। এই জুটি থেকে আসে ৫৯ রান। শেষ পর্যন্ত এই জুটি ভাঙ্গেন আল আমিন। ৩২ রান করা ওয়ালের আল আমিনের বলে ক্যাচ দেন নাসিরের হাতে। তবে ক্যাচটি সহজ ছিল না। অনেকটা লাফিয়ে উঠে দুর্দান্তভাবে বলটি তালুবন্দী করেন নাসির। এরপর মাশরাফির আগমন। তিনি ফেরান ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা শন উইলিয়ামসকে। নিজের বলে সাব্বিরের হাতে উইলিয়মাসকে ক্যাচ বানান মাশরাফি। তবে সাজঘরে ফেরার আগে ৮৪ বলে ৬৪ রান করে যান উইলিয়ামস। জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেটের পতন।

এরপর আবারো মুস্তাফিজুর রহমানের ধাক্কা। একে একে তুলে নেন তিন উইকেট। বিদায় নেন সিকান্দার রাজা (৯), জংউই (১১) ও পানিয়াঙ্গারা (৩)। মুস্তাফিজ কব্জা করেন পাঁচ উইকেট। শেষটা করেন বাংলাদেশের আরাফাত সানি। বিদায় করেন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান মুজারাবানিকে। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে মাত্র ২১৫ রানেই শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল ও তামিম করেন সমান ৭৩ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করে রান আউট হন অনেকদিন পর রানে ফেরা মাহমুদুল্লাহ। মুশফিক ২৮, লিটন ১৭, মাশরাফি ১৬ রান করেন।

বাংলাদেশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে: চামু চিভাভা, রেজিস চাকাবা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, লুক জঙ্গওয়ে ও তাওরাই মুজারাবানি।
আপলোড : ১১ নভেম্বর : বাংলাদেশ : সময় : রাত ৯.০০ মিঃ





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ