শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » আমেরিকা প্রবাসি কাজল দত্তের যৌতুকের বলি প্রিয়ংকা বিশ্বাস
প্রথম পাতা » খুলনা বিভাগ » আমেরিকা প্রবাসি কাজল দত্তের যৌতুকের বলি প্রিয়ংকা বিশ্বাস
শনিবার ● ১৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকা প্রবাসি কাজল দত্তের যৌতুকের বলি প্রিয়ংকা বিশ্বাস

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৯মি.) সন্তান হারা এক পিতার আকুতি; আর যেন কেউ তার মত প্রবাসী পাত্রের সাথে মেয়ে বিয়ে না দেয়। মেয়ের অধিক সুখের আশায় যে ভুলটি করেছি সেই ভুল যেন আর কেউ না করে। সন্তান হারানোর শোকে মর্মস্পর্শী আদরের কন্যা হারানোর বেদনায় বার বার মুর্ছা যাওয়া পিতা এমনই প্রলাপ করছিল। মা হতে পারবে না বলে অপবাদ দেওয়ায় আত্মহত্যা করেছেন আমেরিকা প্রবাসির স্ত্রী প্রিয়ংকা বিশ্বাস (২২)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার পদ্মকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাসের মেয়ে।

এ ঘটনায় পুলিশ প্রিয়ংকার শ্বশুর প্রমান্ত কুমার দত্ত ও শ্বাশুড়ি কনিকা রাণীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা করার অভিযোগ মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৯ মে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে। প্রিয়াংকা বিশ্বাসের বাবা বিকাশ কুমার বিশ্বাস জানান, তার দুই মেয়ে আর এক ছেলে। গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখে তার বড় মেয়ে প্রিয়াংকা বিশ্বাসের বিয়ে দেন

বগুড়া শহরের বেনিকুন্ডু লেনের কাটনারপাড়া এলাকার প্রশান্ত কুমার দত্তর পুত্র কাজল দত্তের সঙ্গে। কাজল আমেরিকা প্রবাসি। তিনি জানান, বিয়ের আগে পরে তিন দফায় ছেলের মায়ের একাউন্টে ১৫ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। এরপর তাদের মন ভরেনি। মা হতে পারবে না এই মিথ্যা অপবাদ দিয়ে তাদের কাছে আরো টাকা চাওয়া হতো। টাকা না পেয়ে তারা মেয়ে প্রিয়াংকার উপর নির্যাতন করতো। নির্যাতনের মাত্র বেড়ে গেলে মেয়ে শশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসে।

বিকাশ বিশ^াস আরো জানান, এরপর তারা মেয়ের নামে একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দেন। কোনো প্রকার ডাক্তারী পরীক্ষা ছাড়াই প্রচার করে প্রিয়াংকা কখনও মা হতে পারবে না। এই মিথ্যা প্রচারে মেয়ে একেবারেই ভেঙ্গে পড়ে। গত এপ্রিল মাসের ১১ তারিখে জামাই কাজল আমেরিকা চলে গেলে তিনি তার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন। জামাই কাজল দত্ত ঠিকমতো মেয়ের খোজ খবর নিতো না।

এমনকি সেও একদিন মুটোফোনে প্রিয়াংকা বলে তুমি কখনও বাবু দিতে পারবে না। তোমার সঙ্গে সংসার করে আমার কি লাভ। আমার সঙ্গে সংসার করচে চাইলে তোমার বাবাকে আরো টাকা দিতে বলো। পাশাপাশি মুটোফোনে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কাজলের নানা কথোপকথোন কারনে প্রিয়াংকা মানষিক ভাবে ভেঙ্গে পড়েন। এই অবস্থায় মেয়ে প্রিয়াংকা মানষিক ভাবে এতোটাই ভেঙ্গে পড়েছিল যে সে গত ৯ মে রাতে অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। বিষয়টি তার ছোট মেয়ে বুঝতে পেরে পরিবারের অন্যদের জানায়। তারা দ্রুত ঝিনাইদহ সদর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ১০ মে প্রিয়াংকা মারা যায়।

বিকাশ কুমার বিশ^াস জানান, ঘটনার পর তিনি ৫ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ বাগুড়া থেকে আসামী কাজল দত্তের বাবা প্রমান্ত কুমার দত্ত ও মা কনিকা রাণীকে গ্রেপ্তার করে ঝিনাইদহে নিয়ে আসেন। বাকি আসামীরা পলাতক রয়েছেন। প্রধান আসামী কাজল দত্ত আমেরিকার পেনসিল ভেনিয়া শহরে অবস্থান করছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, নারী নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন, আত্মহত্যার প্ররোচনা ও আইসিটির ৫৭ ধারায় এই মামলা রজু করা হয়েছে। দুইজন আসামী গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)