সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
বরগুনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
বরগুনা প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৮মি.) “টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনসিকার্য” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ মে রবিবার সকালের দিকে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নার্সিং ইনস্টিটিউটের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বরগুনা জেলা প্রশাসক ড. মহাঃ বশিরুল আলম।
নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ বিলকিস খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দীন হাওলাদার, ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সোহরাব হোসেন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাযমুল, প্রেসক্লাব সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, সুখ রঞ্জন শীল, সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
শুরুতে নার্সেস পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও নার্সিং গান পরিবেশন করেন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত