শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে নির্যাতিত নিপীড়িত পার্বত্যবাসীর বিশাল জনসমাবেশ (ভিডিওসহ)
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে নির্যাতিত নিপীড়িত পার্বত্যবাসীর বিশাল জনসমাবেশ (ভিডিওসহ)
সোমবার ● ১৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে নির্যাতিত নিপীড়িত পার্বত্যবাসীর বিশাল জনসমাবেশ (ভিডিওসহ)

---ষ্টাফ রিপোর্টার :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৬মি.) রাঙামাটিতে নির্যাতিত নিপীড়িত পার্বত্যবাসীর ব্যানারে বিশাল জনসমাবেশ করা হয়েছে। ১৪ মে রবিবার রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি বেগম নুরজাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য সম অধিকার আন্দোলন এর সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম অধিকার আন্দোলনের নেতা কাজী মো. জালোয়া।
সমাবেশে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নেতা মো. আলমগীর হোসেন, উজ্জ্বল পাল, সম অধিকার আন্দোলনের নেতা রুপ কুমার চাকমা, মার্গারেড পাংখোয়া, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নেতা শাহাদাৎ ফারাজি সাকীব, আব্দুল মান্নান, নাদীরুজ্জামান, এ্যাডভোকেট আবছার আলী, মো. আফসার হোসেন খান, জাহাঙ্গীর কামাল, এ্যাডভোকেট আলম খান, রেংলাল কার্বারী, মো. ইউনুছ, মোর্শেদা আক্তার, সোহেল রিগ্যান, কমলা বেগম, রাবেয়া বেগম ও প্রকৌশলী আব্দুল মজিদ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার পার্বত্য অঞ্চলের বাঙ্গালীদের কোন দাবি দাওয়া কর্ণপাত করেনি। মানবাধিকার সংগঠনও সবসময় একটি মহলের পক্ষপাতিত্ব করছে। পার্বত্য এলাকার বাঙ্গালীরা সব সময় অবহেলিত নির্যাতিত। পাহাড়ে সমঅধিকার সংরক্ষন করে বাঙ্গালীদের অধিকার নিশ্চিত করার সরকারের দাবি জানান বক্তারা।
এসময় বক্তারা পার্বত্যবাসীর বিভিন্ন সময়ে নির্যাতন ও নিপীড়ন এবং প্রতিটি ক্ষেত্রে বৈষম্যে কথা তুলে ধরেন।
---পার্বব্যবাসীর ব্যানারে আয়োজিত সমাবেশে পার্বত্য অঞ্চলে গুম, খুন, চাঁদাবাজী, অপহরনের প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে দীর্ঘ গণ স্বাক্ষর গ্রহন করা হয়।
এর আগে দুরদুরান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা হাজার হাজার নারী পুরুষ রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিশাল মিছিল ফেষ্টুন, ব্যানার ও প্লেকার্ড নিয়ে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে সমাবেশে যোগ দেন।
---
সমাবেশ শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মওলানা এস. এম শুক্কুর, পবিত্র ত্রিপিটক পাঠ করেন অরুনপাল ভিক্ষু, পবিত্র গীতা পাঠ করেন অসিম চক্রবর্তী সাংকু ও পবিত্র বাইবেল পাঠ করেন লালদুয়াং পাংখোয়া।
সমাবেশে রাঙামাটি পার্বত্য জেলার লক্ষাধিক লোক অংশ গ্রহণ করেন। জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় লোকে লোকারন্য হয়ে উঠে। রাঙামাটি শহরে এমন জনবহুল সমাবেশ পূর্বে লক্ষ্য করা যায়নি। সমাবেশ চলাকালে রাঙামাটি শহরে সকল ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ ছিল।
অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডভোকেট পারভেজ তালুকদার ও শাহজাহান আলম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)