শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জঙ্গি আস্তানা : বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জঙ্গি আস্তানা : বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে জঙ্গি আস্তানা : বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

---ঝিনাইদহ প্রতিনিধি ::  (২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.২৮মি.) ঝিনাইদহে ফের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। এবার সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১৬ মে মঙ্গলবার ভোরে থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়ে। ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মুনির আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা গ্রামের ওই দুটি বাড়ি ঘিরে ফেলা হয়। তিনি বলেন, আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় ওই বাড়ির পাশ থেকে একটি ‘আস্তানার’ পাশের বাঁশবাগান থেকে সক্রিয় দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। অভিযানে যাওয়ার পরই জানা যাবে বাড়ির ভেতরে কতজন জঙ্গি আছে।সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে মেজর মনির আরো জানান, নিহত জঙ্গি তুহিনের ভাই সেলিমের বাড়ি এবং তার চাচাতো ভাই প্রান্তর বাড়ি ঘিরে রাখা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে খুলনা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট অভিযান শুরু করে। সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে একই কথা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানও। র‌্যাব আরো জানায়, চুয়াডাঙ্গা গ্রামে নিহত জঙ্গি তুহিনের ভাই সেলিমের বাড়ি এবং তাঁর চাচাতো ভাই বাড়ি ঘিরে রাখা হয়েছে।

ঝিনাইদহ র‌্যাবের কমান্ডার মেজর মনির আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘পুলিশ কতগুলো অপারেশন করল, ধরা পড়ল, আগেও ধরা পড়ছিল। ওই জঙ্গি সার্চেরই একটা পর্যায়ে গিয়ে আমরা কয়েক দিন ধরে এখনো এই আশপাশে ঝিনাইদহ শহরের ভেতরে আরো কিছু জঙ্গি আস্তানা, তাদের ডাম্পিং পয়েন্ট রয়েছে। কিছু একটা আছে এ রকম। র‌্যাব ক্যাম্প থেকে আধা কিলোমিটার দূরেই জঙ্গি আস্তানা দুটির অবস্থান। স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, বাড়ি দুটির মালিকের নাম সেলিম ও প্রান্ত। তারা সম্পর্কে চাচাতো ভাই। সেলিম হচ্ছে মহেশপুর উপজেলার বজরাপুরে গ্রামের অভিযানে নিহত জঙ্গি তুহিনের ভাই। মঙ্গলবার সকাল ৭টা থেকে বাড়ি দুটি ঘিরে ফেলা হয়। বাড়ি দুটিতে জঙ্গি এবং বিপুল পরিমাণ বোম ও বিস্ফোরক থাকতে পারে বলে কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানিয়েছেন।

র‌্যাব-৬ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, কয়েকদিন আগে মহেশপুরে তুহিন নামের এক জঙ্গি নিহত হয়। তার স্বজন ও সহযোগীদের অনুসরণ করছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছে তুহিনের রেখে যাওয়া কিছু বিস্ফোরক থাকতে পারে। এ সন্দেহ থেকে তুহিনের বাড়িটি ঘিরে রাখা হয়। ঝিনাইদহ জেলা পুলিশের এক কর্মকর্তা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এর আগে তিন দফা ওই বাড়িতে অভিযান চালানো হয়।

কিন্তু তখন কিছুই পাওয়া যায়নি। গত এক মাসের মধ্যে ঝিনাইদহে এ নিয়ে ৫টি জঙ্গি আস্তানার খোঁজ পেল আইনশৃঙ্খলা বাহিনী। গত ২০ এপ্রিল সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আব্দুল্লাহ নামে ধর্মান্তরিত এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। দুই দিনের অভিযান শেষে ওই জঙ্গি আস্তানা থেকে ২০টি কেমিকেল কন্টেইনার, ৬টি বোমা, ৩টি সুইসাইড ভেস্ট, ৯টি সুইসাইড বেল্টসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।

এরপর গত ৫ মে মহেশপুর উপজেলায় এক বাড়িতে পুলিশের অভিযানে নব্য জেএমবির ২ জঙ্গি নিহত হন। আর সদর উপজেলার লেবুতলায় আরেক বাড়িতে পাওয়া যায় ৮টি বোমা ও একটি ৯ এমএম পিস্তল। এর মধ্যেই ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আরেক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। ওই অভিযানে ৪ জন নিহত হন, তার মধ্যে ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আব্দুল্লাহ নামে জঙ্গি নিহত হয়েছে বলে জানাগেছে। প্রসঙ্গত, ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। এদেরই একজন তুহিন। একইদিন বজরাপুরের পাশাপাশি সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ