শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদে কাব্য বিলাস নিয়ে আসছে জল-জীবন
ঈদে কাব্য বিলাস নিয়ে আসছে জল-জীবন
বিনোদন প্রতিবেদক :: বারেক মিয়া জেলে মানুষ। নৌকা তার জীবন। ঢেউয়ের বুক চির নৌকা নিয়ে চলে যায় দরিয়ার মাঝে। এদিকে ডাঙ্গায় থাকা সজনেরা অপেক্ষায় থাকে কবে ফিরবে আপনজনের নৌকা। ঝড়, দরিয়া ও জেলেদের জীবন সংগ্রামের গল্প অবলম্বনে রাহুল রাজ এর রচনা ও নিপা মোনালিসার নির্দেশনায় কাব্য বিলাস নাট্য গোষ্ঠী এবার ঈদের নিয়ে আসছে জল-জীবন। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনে নাটকের ধারণ কাজ শেষ হয়েছে।
ঈদের তৃতীয় দিন সকাল ৯ টা বিটিভিতে নাটকটি প্রচার হবে। নাটকটি নিয়ে নির্দেশন নিপা মোনালিসা জানান, কাব্য বিলাস নাট্য গোষ্ঠী সব সময় ভিন্ন ধারার গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হয়।
ঈদ আনন্দে সবাই যখন প্রিয়জনের সাথে আনন্দ করবে তখন দরিয়ার মাঝে জেলেরা কীভাবে নিজেদের জীবন পার করে সেই চিত্র তুলে ধরতেই ভিন্ন ধারার এই প্রয়াস। আশা রাখি নাটকটি সবার ভাল লাগবে। এই নাটকটি আগামীতে ভারতের আর্ন্তজাতিক নাট্য উৎসবে প্রদর্শন করা হবে বলেও তিনি জানান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, অমিও, উৎপল, কামরুজ্জামন, প্রমিয়া, পিউলি, স্মৃতি, ইতি, আরিফ, মামুন, কাউসার, রাকিব, হৃদয়, পুষ্প, নিবেদিতা, মালিহা ও নিপা মোনালিসা।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ