শিরোনাম:
●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
রাঙামাটি, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ
রবিবার ● ১১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ

---সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.) অপহরণকারীদের শ্বাসরুদ্ধকর জিম্মিদশা থেকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র সহ সভাপতি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে মুক্ত করতে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের মধ্যে সবার অবদান অবিস্মরনীয় এবং অন্য দৃষ্টিতে দেখার কোন সুযোগ নাই।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার তাদের অবদানের কথা কখনই কোন দিন ভুলবে না।
নির্মল বড়ুয়া মিলনকে অপহরণকারীদের শ্বাসরুদ্ধকর জিম্মিদশা থেকে মুক্ত করতে যারা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা সকলই সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবাবকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বহৃদয় ব্যাক্তিদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে।
প্রথমে আমরা রাঙামাটি কোতয়ালী থানার দক্ষ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশিদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি ঘটনার সারমর্ম অনুধাবন করে নির্মল বড়ুয়া মিলন এর স্ত্রী জুঁই চাকমার সাধারন ডায়েরী লিপিবদ্ধ করে অতি দ্রুত তার কার্যক্রম শুরু করেন।
ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ অনলাইন গনমাধ্যমের প্রানপ্রিয় নেতা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক সামসুল আলম স্বপন এবং এমকেটেলিভিশন এর চেয়ারম্যান হাবিব ইফতেখার, অনাবিল ডটনেট এর প্রকাশক প্রকৌশলী সরকার রুহুল আমিন, কক্সবাজার নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক অধ্যাপক আকতার চৌধুরীসহ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সকল নিউজ পোর্টাল মালিক ও সম্পাদক যারা সারা রাত্রি জেগে থেকে নির্মল বড়ুয়া মিলনকে অপহরণের সংবাদ প্রকাশ করেছেন।
সুদক্ষ পুলিশ প্রশাসক হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, চতুর ও দক্ষ গোয়েন্দা অফিসার রাঙামাটি এনএসআই এর উপ-পরিচালক সানোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা সুযোগ্যে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, কৌশলী যোগ্য পুলিশ কর্মকর্তা চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান ও রাঙামাটি কোতয়ালী থানার সেকেন্ড অফিসার চৌকস এসআই লিমন বোসকে।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার রাঙামাটি জেলা পুলিশ প্রশাসন, হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা), রাঙামাটি জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও যে সব অনলাইন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া নির্মল বড়ুয়া মিলনকে অপহরণের সংবাদ প্রকাশ করেছেন তাদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
যার কথা স্মরণ না করলে নির্মল বড়ুয়া মিলনের অপহরণকারীদের শ্বাসরুদ্ধকর জিম্মিদশা মুক্তি পাওয়ার বিষয়টি অপূরণ থেকে যাবে তিনি হলেন, সাতছড়ি গ্রামের আদিবাসী পরিবারের সন্তান বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি),২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী রতিশ দেব বর্মন, রতিশকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এছাড়া সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিলসহ যারা প্রতিনিয়ত সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার সাথে যুক্ত থেকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র সহ সভাপতি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন এর খোজ খবর নিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার এবং প্রধান সম্পাদক এর পরিবারের সদস্যদের মনোবল বৃদ্ধি করেছেন।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার চিরকৃতজ্ঞ থাকবে অনলাইন গণমাধ্যম ও পুলিশ প্রশাসনের প্রতি।
উল্লেখ্য গত ৫ জুন সোমবার বিকাল ৪টায় এ্যাডভোকেট উথাইমং মারমা ফোনে জানান যে ডা. রেনিন সুয়ে তালুকদার জামিন পেয়েছেন এবং সেদিন বিকেলে রাঙামাটি জেলা কারাগার থেকে মুক্ত হবেন।
ডা. রেনিন সুয়ে একবার দেখা করতে অনুরোধ করেছেন। খবর পেয়ে তিনি (নির্মল বড়ুয়া মিলন) বিকাল সাড়ে চারটায় ডা. রেনিন সুয়ে তালুকদারের সাথে দেখা করার কথা বলে বাড়ী থেকে নিজের মোটর সাইকেলযোগে কারাগারের উদ্দেশ্যে যান। কারাগারে গিয়ে দেখেন ডা. রেনিন সুয়ে তালুকদারকে নিয়ে যাওয়ার জন্য তসলিম এবং দিদার নামে দুজন লোক চট্টগ্রাম থেকে কার গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। নির্মল বড়ুয়া মিলন জানতে পারেন ডা. রেনিন সুয়ে তালুকদারকে ইফতারের পর ছাড়া হবে তাই তিনি অপেক্ষা করেন।
সন্ধ্যা সাতটার পর ডা. রেনিন সুয়ে তালুকদার কারাগার থেকে বেরিয়ে এলে কুশল বিনিময় শেষে প্রায় দু’শ গজ দূরত্বে ডাক্তারের অপেক্ষায় থাকা কার গাড়ীতে তুলে দিয়ে চলে আসার সময় পিছন দিকে তাকিয়ে দেখেন যে, সাদা পোশাকের ১০-১২ জন কম বয়সী যুবক ডাক্তারকে অস্ত্র তাক করে ঘিরে ধরেছে। এ অবস্থা দেখে তিনি কাছে যান এবং গিয়ে দেখেন একটি সাদা মাইক্রো গাড়ীতে ডাক্তারকে টেনে হিছড়ে তুলছে। কোন কিছু বুঝে উঠার আগে সাদা পোশাকধারীরা নির্মল বড়ুয়া মিলনকে মোটর সাইকেল থেকে নামিয়ে মাইক্রোতে তুলে ফেলেন এবং ডাক্তারকে হ্যান্ডকাপ পরিয়ে দেয় ও দু’জনের চোখ মুখ ও হাত বেঁধে ফেলে।
৬ জুন মঙ্গলবার অপহরণকারীদের শ্বাসরুদ্ধকর জিম্মিদশায় দীর্ঘ ১৪ ঘন্টা থাকার পর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র সহ সভাপতি সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)