শনিবার ● ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » ঝুঁকির মধ্যে রয়েছে মাটিরাঙ্গা নতুনপাড়া মসজিদ থেকে নবীনগর সড়ক
ঝুঁকির মধ্যে রয়েছে মাটিরাঙ্গা নতুনপাড়া মসজিদ থেকে নবীনগর সড়ক
মাটিরাঙ্গা প্রতিনিধি :(১৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.) খাগড়াছড়ির মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদ থেকে নবীনগর (তাইয়া টিলা) যাতায়াতের রাস্তাটি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় সড়ক দুর্ঘটনার আশংকা করে স্থানীয় এলাকাবাসী মো. তাহের মিয়ার বাড়ীর পার্শ্বের ভাঙন মেরামতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য পৌর প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।নতুনপাড়া বাসিন্দা মো. রহিম উল্লাহ,আবুল খায়ের,জালাল মিয়া বলেন, রাস্তাটির বেহাল দশার কারণে প্রতিদিন কোন না কোন মোটর সাইকেল দুর্ঘটনা শিকার হয়। রাস্তার ভাঙ্গনের পরিমাণ অনুমান করা যায়না স্বাভাবিক দৃষ্টিতে উল্লেখ করে রাস্তার পূর্ব পার্শ্বে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তা ভেঙ্গে পানির সাথে মাটি ও ইট সরে যাচ্ছে । ২০০৪ সালে সড়কটি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণ হলেও রাস্তাটি মেরামতে কোন প্রকল্প নেয়া হয়নি। কিছুদিন পুর্বে সামাজিক উদ্যোগে রাস্তাটি সাময়িক মেরামত করা হলে কয়েকদিন যান চলাচলের উপযোগী হলেও বর্তমানে বৃষ্টির কারনে আবারও অনোপযোগী হয়ে পড়েছে। নতুন পাড়া বাসীরা সরেজমিনে অনুসন্ধানকালে এই সিএইচটি মিডিয়াকে বলেন, আমাদের যাতায়াতের একমাত্র নির্ভরতা এই রাস্তাটি দ্রুত মেরামত করা জরুরী।
এ বিষয়ে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, নিয়ম অনুযায়ী পৌরসভার রাস্তার পার্শ্বে তিন ফুট করে জায়গা রেখে বাড়ি করতে হয়। কিন্তু তাহের মিয়া জায়গা না রাখার ফলে এই ড্রেনেজ ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। বর্তমান অর্থবছরে রাস্তাটি মেরামতের জন্যে প্রকল্পের আওতায় আনার জন্য আমি জোর চেষ্টা করব।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১