শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বন্যার কারনে বিয়ানী বাজারে সাময়িক বন্ধ ৪৫ শিক্ষা প্রতিষ্ঠান
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বন্যার কারনে বিয়ানী বাজারে সাময়িক বন্ধ ৪৫ শিক্ষা প্রতিষ্ঠান
রবিবার ● ২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যার কারনে বিয়ানী বাজারে সাময়িক বন্ধ ৪৫ শিক্ষা প্রতিষ্ঠান

---সিলেট প্রতিনিধি :: (১৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩২মি.) সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বন্যায় শিক্ষাপ্রতিষ্টানে পানি প্রবেশ করেছে এবং যাতায়াত রাস্তা ও মাঠ ডুবে যায় যার দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সহ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে পানি প্রবেশ করেছে। এছাড়া আরো ২৭টি বিদ্যালয়ের যাতায়াত সড়ক ও মাঠ প্লাবিত। যার কারণে ৪০টি বিদ্যালয় সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে সেগুলোতে বন্যার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে আজ ২ জুলাই রবিবার পর্যন্ত ৬টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বেশ কয়টি মাদ্রাসাও বন্ধ রয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানে বন্যার প্রভাবে শিক্ষার্থীর উপস্থিতি একেবারে নগন্য।

২৬জুন সোমবার কুশিয়ারা নদীর ৫টি অংশের ডাইক ভেঙ্গে তলিয়ে যায় উপজেলার বিস্তৃর্ণ এলাকা। এ পর্যন্ত ৭টি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে দুর্গত এলাকার বাড়িঘর, রাস্তা-ঘাট। প্রায় ১৫টি হাটবাজার বন্যার পানিতে তলিয়ে গেছে। গত শনিবার সোনাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে নদী তীরবর্তী শানেশ্বর বাজার ও আশপাশ এলাকায়।

দুর্গত এলাকায় শনিবার থেকে ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন। শনিবার উপজেলার দুবাগ ও মুড়িয়া ইউনিয়নসহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। সরকারি ত্রাণের বিতরণের পাশাপাশি এবার বেসরকারিভাবে ত্রাণ বিতরণ না হওয়ায় দুর্গত এলাকায় হাহাকার দেখা দিয়েছে। বেসরকারিভাবে এখন পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করেন।

অথচ বিগত সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণে কারণে বন্যা কবলিত এলাকার মানুষজনকে খুব বেশি বেগ পেতে হয়নি। এবার বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ না হওয়ায় দুর্গত এলাকার দুর্ভোগ চরমে রয়েছে।

মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া-বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার কথা জানান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ুন কবির।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া সিএইচটি মিডিয়াকে বলেন, বিদ্যালয়ে ভেতরে পানি ও রাস্তা ঘাট এবং মাঠ তলিয়ে যাওয়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে অঘোষিত বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গেলে যথারীতি পাঠদান শুরু হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করার খবর আমাদের কাছে রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেয়ার জন্য নিদের্শ দেয়া আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দুর্গত এলাকায় শনিবার থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। আমরা যোগাযোগ সড়ক তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় বিকল্প বাহন ব্যবহার করতে হচ্ছে। তিনি বন্যাপীড়িত এলাকারবাসীর সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)