শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বছরের ১২ মাস সবজি চাষ করে ত্রিশালের প্রত্যন্ত গ্রামের চাষিরা স্বাবলম্বী
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বছরের ১২ মাস সবজি চাষ করে ত্রিশালের প্রত্যন্ত গ্রামের চাষিরা স্বাবলম্বী
রবিবার ● ২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বছরের ১২ মাস সবজি চাষ করে ত্রিশালের প্রত্যন্ত গ্রামের চাষিরা স্বাবলম্বী

---ময়মনসিংহ অফিস :: (১৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪০মি.) ময়মনসিংহের ত্রিশালের প্রত্যন্ত গ্রামের চাষিরা বছরের ১২ মাসই সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে হাটছে। উপজেলার প্রত্যন্ত এলাকায় কচু, লতা, আলু, বেগুন, সিম, শশা, কুমড়া, করলা, ঢেঁরস, ডাটাসহ বিভিন্ন জাতের সবজি চাষ হয় সারা বছরই। সবজি চাষের গ্রাম নামে পরিচিতি পাওয়া এ এলাকার রামপুর, বীররামপুর, গফাঁকুড়ি, সাখুয়া ও নগরচড়া গ্রামের ৯০ ভাগ কৃষকের এসব উৎপাদিত সবজি যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ব্যাপকভাবে বিভিন্ন জাতের সবজি উৎপাদন হওয়ার ফলে মানুষের কাছে সবজির উপজেলা হিসেবেই পরিচিত হয়ে উঠছে এখন ত্রিশাল।

ত্রিশাল উপজেলা কৃষি বিভাগের দেয়া তথ্যানুযায়ী ওইসব এলাকার ৬শ হেক্টর জমিতে গ্রামের ৯০ ভাগ কৃষক বছরজুড়ে কচু, লতা, আলু, বেগুন, সিম, শশা, কুমড়া, করলা, ঢেঁরসসহ বিভিন্ন জাতের সবজি উৎপাদন করে থাকে। আর এসব উৎপাদিত সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়।

সরেজমিন সবজির গ্রামে গিয়ে দেখা যায়, মাছার মধ্যে ঝুলছে সবুজ সবুজ শশা, কুমড়া, করলা আর কচু ক্ষেতগুলো ছেঁয়ে গেছে লতায়। পাইকারি ও খুচরা বিক্রির জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেতগুলো থেকে তাজা তাজা সবজি ও লতা তোলে স্তুপ করা হচ্ছে। প্রতিদিন ট্রাক বোঝাই করে হাজার হাজার কুমড়া, টনকে টন শশা, করলা, লতা যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। ব্যাপকভাবে বিভিন্ন জাতের শাক-সবজি উৎপাদন হওয়ার ফলে গ্রামের ওইসব এলাকাও ত্রিশালের মানুষের কাছে এখন সবজির গ্রাম হিসেবেই দিনে দিনে পরিচিতি লাভ করেছে।

সাখুয়া উত্তরপাড়া গ্রামের কৃষক আবদুল গনি মিয়া জানান, ৮ কাঠা জমিতে কচুর আবাদ করে লতার বেশ ভাল ফলন পেয়েছেন। ২/৩ মাস লতা বিক্রির পর কচু বিক্রি করবেন। এতে প্রায় ৩ লাখ টাকারও বেশি লাভ হবে বলে তিনি আশা করছেন।
বীররামপুর গ্রামের কৃষক লিটন মিয়া জানান, ২০/২৫ হাজার টাকা খরচ করে ৪ কাঠা জমিতে তিনি শশার আবাদ করেছেন। এই মৌসুমে খরচের দ্বিগুন লাভ করতে পারবেন। তিনি আরো জানান, শশার চাষ করে আমার সংসার জীবন সুন্দর চলছে।
সাখুয়া গ্রামের কৃষক জাফর মিয়া জানান,আমাদের উৎপাদিত বিভিন্ন জাতের সবজি ট্রাক বোঝাই করে ঢাকাসহ সারা দেশে যাচ্ছে। ফলে আমরা সবজি চাষ করে সাবলম্বী হওয়ার পথে হাটছি।

বীরামপুর গ্রামের হাবিবুর রহমান বলেন, সারা বছর করলা, শশা, বেগুনসহ বিভিন্ন শাক-সবজির চাষ করে সংসার ও তিন ছেলের লেখাপড়ার খরচ খুব ভাল ভাবেই মিটে যায়। তিনি অভিযোগ করে বলেন, এইসব গ্রামের কৃষকরা দেশের শাক-সবজির চাহিদা মেটানোর ভূমিকা রাখলেও উপজেলার কৃষি কর্মকর্তারা নিয়মিত তাদের খোঁজখবর রাখেন না।

কৃষকদের এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার পাল বলেন, কৃষি অফিস থেকে প্রতিনিয়ত খোঁজ নেয় হয়, তাছাড়া শাক-সবজি উৎপাদনে এ এলাকার মাটি উপযোগি বলেই ওই এলাকাগুলোতে ভাল ফলন হয়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)