শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে হত-দরিদ্রের চাল আত্মসাৎ
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে হত-দরিদ্রের চাল আত্মসাৎ
রবিবার ● ২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে হত-দরিদ্রের চাল আত্মসাৎ

---পটুয়াখালী প্রতিনিধি:: (১৮আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) পটুয়াখালীর দশমিনা উপজেলায় হত-দরিদ্রের মধ্যে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের হিরিক পরেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ঘনিষ্ট ইউপি সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। নবগঠিত চরবোহানসহ ৭ ইউনিয়ন নিয়ে গঠিত পটুয়াখালীর দশমিনা উপজেলা।  নির্বাচিত চরবোরহান ইউপি চেয়ারম্যান মো. নজির আহমেদ সরদার হত-দরিদ্র জেলেদের মধ্যে বিতরণের চাল স্বজন ও ইউপি সদস্য মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। বুড়াগৌরাঙ্গ নদের মধ্যে অবস্থিত চরবোরহান ইউনিয়নের শতকরা ৭০ ভাগ পরিবার জেলে ও প্রায় শতভাগ বসতি মৎস্যজীবী পেশায় কর্মকান্ডে জড়িত। ঈদুল ফিতরের বন্ধের পূর্বে বরাদ্দ করিয়ে বন্ধের মধ্যে চাল বিতরণ করেছেন ওই ইউপি চেয়ারম্যান। বালতি মেপে ৪০-৪৫ কিলোগ্রাম চাল দেয়ায় জেলেরা হতাশা প্রকাশ করেছে। ভুক্তভোগী অহিদুল, মনির ও লিয়ার বলেন, প্রতি জেলেকে সরকার নির্ধারিত ৮০ কিলোগ্রাম চাল দেবার কথা থাকলেও অর্ধেক চাল দেয়া হয়েছে। ২নং ওয়ার্ডের সাইফুল রাড়ী বাড়িসহ আড়াই শাতাধিক বস্তা চাল মজুদের খবর পাওয়া গেছে। অপরদিকে, স্থানীয় জনতা সেন্টার বাজার ও পাগলা বাজার থেকে কয়েকটি নৌকা আটকে বিক্রির উদ্দেশ্যে বোঝাই চাল ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। ২নং ওয়ার্ড জামে মসজিদের ঈমাম মো. মোশারেফ হোসেনের জিম্মায় রয়েছে আটককৃত ৪ বস্তা চাল। চেয়ারম্যান মো. নজির সরদার বলেন, যত্রতত্র চালের বস্তা মজুদ থাকার বিষয়টি তদন্ত করছি।

এদিকে, জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ চাল ঈদুল ফিতর ছুটির পূর্বে ছাড় করেছেন বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন আকন। ওই বরাদ্দের চাল দিয়ে ভারনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (ভিজিডি), ভারনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) ও প্রনোদনা কর্মসূচী (ঈদুল ফিতর) কর্মসূচীর আওতায় উপকারভোগীদের বিতরণ সম্পন্ন করেও ৮২ বস্তা চাল ইউনিয়ন কমপ্লেক্সে মজুদ রয়েছে বলে স্থানীয় রাজা খান ও কাশেম রাড়ী জানান। বিষয়টি নিয়ে চেয়ারম্যান মো. আলতাফ হোসেন আকন বলেন, কতিপয় গরীব মানুষ বিতরণের সময় উপস্থিত হয়, তাদের মধ্যেও কিছু চাল বিতরণ করা হয়।
রণগোপালদী ইউপি চেয়ারম্যান হাফেজ মো. জাকির হোসেন নির্বাচনী মেয়াদ শেষেও ২ বছর অতিরিক্ত সময় দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বরাদ্দ বিতরণে ব্যাপক অনিয়ম আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশ হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এজন্য ভুক্তভোগীরা ইউপি কমপ্লেক্স থেকে তার বাড়ি পর্যন্ত প্রায়শঃ হামলা অপমান অপদস্থ করার ঘটনা ঘটায়। ওই ইউনিয়নে বরাদ্দ বিতরণে জোর যার মূলক তার নীতি প্রচলিত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এবিষয়ে চেয়ারম্যান হাফেজ মো. জাকর হোসেন বলেন, স্বচ্ছভাবে বিতরণ করা হয়, কেউ অনিয়মের কথা বলতে পারবে না। ভোটার তালিকা প্রস্তুত হলেই নির্বাচন হবে। আলীপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ বাদশা ফয়সাল গরু চুরি, মহিষ চুরি, বাসা-বাড়িতে অগ্নি সংযোগ ও পালাক্রমে ধর্ষণ মামলার আসামী। তার ইউনিয়নে বরাদ্দের চাল গোডাউল এলাকায় চোরাই বাজারে বিক্রির পর অবশিষ্ট চাল ইউনিয়ন কমপ্লেক্সে নিয়ে বিতরণ করা হয়। চেয়ারম্যান ইঞ্জিঃ বাদশা ফয়সাল বলেন, আমার প্রতিপক্ষ মো. সোহরাব হোসেন অর্থ সহযোগীতা দিয়ে আমার বিরুদ্ধে মামলা করায়। আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করি আমার আদর্শ আছে। সকল অভিযোগ মিথ্যা বানোয়াট।
এছাড়াও সদর দশমিনা ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন, বহরমপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ নিয়মিত রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি সদস্য এ অভিযোগ করেন। বরাদ্দ বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতির দাবী জানান ওই ইউপি সদস্যরা।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)