বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা
নবীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) নতুন কোন ধরনের করারোপ ছাড়াই নবীগঞ্জ পৌসভার ২০১৭/২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ৫ জুলাই বুধবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট অনুষ্টানে সাংবাদিক সম্মেলনে উক্ত বাজেট পেশ করেন নবীগঞ্জ পৌসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। প্যানেল মেয়র এটিএম সালামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, প্যানেল মেয়র, বাবুল দাশ, ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মো. আলা উদ্দিন, সুন্দর আলী, কবির মিয়া, জাকির হোসেন, প্রানেশ দেব, সৈয়দ নাছিমা আক্তার, রোকেয়া বেগম, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মো. জালাল, পৌর সচিব আজম হোসেনসহ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ২০১৭/১৮ অর্থ বছরের নবীগঞ্জ পৌরসভার মোট বাজেটে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮৪ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা। এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৬৮ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা। এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয় ৩ কোটি ৯১ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা। নিজস্ব আয় ৩ কোটি ২১ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা, রাজস্ব খাতে সরকারী অনুদান, ৭০ লক্ষ, মোট উন্নয়ন আয় ধরা হয় ৩২ কোটি ৯৩ লক্ষ টাকা।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির