শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ডিসেম্বরেও শেষ হচ্ছেনা সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মান কাজ
প্রথম পাতা » শিরোনাম » ডিসেম্বরেও শেষ হচ্ছেনা সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মান কাজ
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিসেম্বরেও শেষ হচ্ছেনা সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মান কাজ

---হাফিজুল ইসলাম লস্কর :: (২২ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৩মি.) সিলেট শহরতলির বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগারের কয়েক দফা মেয়াদ বৃদ্ধির পরও শেষ হয়নি নির্মান কাজ।
স্বাভাবিক ভাবে তাই জনমনে প্রশ্ন জাগছে সিলেট কেন্দ্রীয় কারাগারের নির্মান কাজ শেষ হবে কবে?

বিগত ২০১৬ সালের জানুয়ারী মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষনা দিয়েছিলেন ঐ বছরের জুলাই মাসে এ কারাগার উদ্বোধন করা হবে। কিন্তু এ ঘোষনার বছর পেরিয়ে গেলেও কারাগার উদ্বোধনে নেই কোন অগ্রগতি কর্তৃপক্ষের ।

ফলে ঘোষনাতেই আটকে আছে সিলেট কেন্দ্রীয় কারাগারের মতো বিগ বাজেটের বৃহৎ প্রকল্পের উদ্বোধন। চলতি বছরের জুন মাসে সিলেট সফরে এসে অর্থমন্ত্রী আবারও ঘোষনা দিলেন ডিসেম্বর মাসে উদ্বোধন হবে সিলেট কেন্দ্রীয় কারাগার। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানদের দাবী এ বছর ও শেষ হবে না নির্মাণ কাজ। এখনো ২০ শতাংশ কাজ বাকী রয়েছে, যা আগামী ছয় মাসেও শেষ করা সম্ভব হবেনা। তবে কবে নাগাদ এ কাজ শেষ হবে তা বলতে পারছে না গনপূর্ত বিভাগ। ফলে এ বছরও উদ্বোধন হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সিলেট কেন্দ্রীয় কারাগার’র।

সিলেটের প্রাণকেন্দ্র ধোপাদীঘীর পাড়ে অবস্থিত বর্তমান কারাগারটি অনেক প্রাচীন , ফলে জরাজীর্ণ পরিবেশ ও ধারণ ক্ষমতার চেয়ে বেশী কয়েদি থাকার কারণে ২০১০ সালে একনেকে ১৯৭ কোটি টাকা ব্যয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ ও স্থানান্তর প্রকল্প অনুমোদন পায়।

এরই পরিপেক্ষিতে ২০১১ সালের আগস্ট মাসে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে কারাগারের নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্বে কারনে দীর্ঘ দিন বন্ধ থাকে এ নির্মাণ কাজ।

এর এক বছর পর ২০১২ সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু হয়। এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ করার কথা ছিল ২০১৫ সালের জুন মাসে কিন্তু মন্ত্রনালয় থেকে অর্থ ছাড়ের জটিলতার কারনে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, হাবিব কনস্ট্রাকশন, কুশলী নির্মাতা, জেড কনস্ট্রাকশন, ঢালি কনস্ট্রাকশন ও জেবি কনস্ট্রাকশন কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়াদ ২০১৬ সালের জুলাই পর্যন্ত প্রকল্পটি শেষ করার মেয়াদ বাড়ানো হয়। কিন্তু নিদিষ্ট মেয়াদের এক বছর পেরিয়ে গেলেও আশ্বাসের মধ্যে আটকে আছে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ কাজ।

সরেজমিনে নির্মানাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার এলাকা ঘুরে দেখা গেছে , ৩০ একর জায়গার মধ্যে মূল কারাগারের ভেতরে রয়েছে ১৪ একর ও বাইরে রয়েছে ১৬ একর জায়গা। কারাগারের বাইরের জায়গায় থাকছে কর্মকর্তা কর্মচারীদের জন্য ১৩০ টি ফ্ল্যাট, ক্যান্টিন, বন্দিদের সাথে সাক্ষাতকার রুম, এডমিন অফিস, সেন্ট্রাল মসজিদ, এছাড়া স্টিল স্ট্রাকচারড ভবন আছে চারটি, একটি স্কুল। যার প্রতিটি ভবনের নির্মান কাজ সম্পূর্ণ। ভেতরের জায়গায় আছে পুরুষ হাজতি, কয়েদিদের জন্য ছয়তলা বিশিষ্ট চারটি এবং নারী হাজতি ও কয়েদিদের জন্য তিনটি চারতলা ও দুটি দোতলা ভবন।

এ ছাড়াও কারাগারের পশ্চিম পাশে বন্দিদের আধুনিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ১০০ শয্যা বিশিষ্ট পাচঁতলা হাসপাতাল, ২০ শয্যা বিশিষ্ট দোতলা মানসিক হাসপাতাল তাছাড়াও টিবি রোগীদের জন্য নির্মাণ করা হচ্ছে ২৫ শয্যা বিশিষ্ট দোতলা টিবি হাসপাতাল।

কারাগারের চারপাশে উচু সীমানা প্রাচীর ও ভেতরে অভ্যন্তরীন সীমানা প্রাচীরের কাজ শেষ হয়েছে। তবে বেশীর ভাগ ভবনের বাথরুমের সেনিটারির কাজ এখন সম্পূর্ণ হয়নি। তাছাড়া কারাগারের একটি মসজিদ, ক্যান্টিন, তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে এখনো লিংক রোড (রাস্তা নির্মাণ), ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও কয়েকটি ভবনের নির্মাণ কাজ না হওয়ায় কবে কাজ শেষ হবে তা বলতে পারছেন না গণপূর্ত বিভাগসহ সংশিষ্টরা। তবে কমপক্ষে আরো এক বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তেমূখী বাদাঘাট মূল সড়ক থেকে কারাগারের সংযোগ সড়ক এখনো নির্মান হয়নি। শীগ্রই এ সড়ক নির্মাণ হবে বলে গনপূর্ত বিভাগ দাবী করে। এ ছাড়াও কারাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবহরাহ নিশ্চিত করার জন্য মূল সড়কের পশ্চিম পাশে ১০ মেগাওয়াটের পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান কুশলী নির্মাতার প্রকল্প ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমাদের প্রতিষ্টানের আওতায় যতটুকু কাজ ছিল তার বেশীর ভাগ সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন ভবেনের সেনিটারীর কাজ বাকী রয়েছে। অর্থ প্রাপ্তির জটিলতার কারনে কাজ শেষ করতে সময় লাগছে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবেন কিনা জানতে চাইলে তিনি জানান, কর্তৃপক্ষ আন্তরিক হলে কাজ শেষ করা সম্ভব হবে।

আরেক ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রা. লি. এর প্রোপাইটার এডভোকেট নূরে আলম সিরাজী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিভিন্ন মহলের টানাপোড়েন’র কারনে নির্মাণ কাজে বিলম্ব হয়েছে।

এছাড়া গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান’র বদলীর কারনে নির্মান কাজে ধীর গতি দেখা দিয়েছে। নতুন প্রকৌশলী শেখ মিজানুর রহমান নতুন কাজ বুঝে নিতে অনেক সময় লেগেছে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অন্তরিক থাকার কারণে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। তার প্রতিষ্ঠানে মাটি ভরাটের কাজ ও ফিমেল ওয়ার্ড নির্মানের কাজ শেষ হয়েছে। তবে এ বছর ডিসেম্বরের ভেতরে নির্মান কাজ শেষ করা সম্ভব নয় বলে তিনি জানান।

সিলেট গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বেশীর ভাগ কাজ শেষ হয়ে গেছে। ডিসেম্বরে উদ্বোধনের জন্য দ্রুত কাজ চলছে। তবে ডিসেম্বরের উদ্ভোধন হবে কিনা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। অর্থ প্রাপ্তিতে জটিলতার কথা অস্বীকার করে তিনি জানান, অর্থ প্রাপ্তিতে কোন জটিলতা নেই। ইতোমধ্যে ১০ মেগাওয়াট বিদ্যুতের কাজ পল্লী বিদ্যুতের কাছ থেকে বুঝে নেওয়া হয়েছে। লিংক রোড নির্মাণের এখনো শুরু হয়নি তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করা হবে।

বর্তমান সিলেট কেন্দ্রীয় কারাগার দেশের প্রাচীনতম কারাগারগুলোর অন্যতম। ১৭৮৯ সালে ধোপাদিঘিরপার এলাকায় আসামের কালেক্টর জন উইলিয়াম প্রায় এক লাখ ভারতীয় রুপি ব্যয়ে ২৪.৬৭ একর জমির ওপর এ কারাগারটি নির্মাণ করেন।

তৎকালীন আসাম রাজ্যের একমাত্র টিবি হাসপাতাল ছিল এ কারাগারেই। প্রশাসনিক প্রয়োজন এবং বন্দি আধিক্যের কারণে ১৯৯৭ সালে কারাগারটি কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়। বর্তমানে বন্দি ধারণক্ষমতা ১২০০ হলেও কারাগারে দ্বিগুণের বেশি বন্দি রয়েছেন।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান

আর্কাইভ