শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে বেশি তত্‍পর
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে বেশি তত্‍পর
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে বেশি তত্‍পর

---

মো. আখলাকুজ্জামান,নাটোর প্রতিনিধি :: নাটোরের গুরুদাসপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে দৌঁড়ঝাঁপ শুরু করে দিয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা ৷ নতুন আইন অনুযায়ী দলীয় প্রতীকে নির্বাচন হবে ৷ তাই দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা বেশি তত্‍পর হয়ে উঠেছেন ৷ মেয়র পদ প্রত্যাশীদের বাহারী ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকা ৷ ১৯৯২ সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয় ৷ বর্তমানে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ এই পৌরসভার মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন রাজনৈতিক নেতারা ৷
আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মিদের নিয়ে স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস বর্তমান মেয়র শাহনেওয়াজ আলীকে দলীয় প্রার্থী করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ ইতোমধ্যে বিভিন্ন সভায় শাহনেওয়াজ আলীর জন্য ভোটও চেয়েছেন আব্দুল কুদ্দুস ৷ ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও অপেক্ষাকৃত উদিয়মান তরুন নেতা মো. আরিফুল ইসলাম বিপ্লব৷
আওয়ামীলীগের ৩ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী, আরিফুল ইসলাম বিপ্লব ও আওয়ামীলীগ কর্মি সুলতান আলী ব্যানার পোষ্টারে ব্যবহার করছেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুসের ছবি ৷ শাহনেওয়াজ আলীর দাবী, দলীয়ভাবে সবার সমর্থন তার পক্ষে আছে ৷ অতএব তিনিই হবেন একমাত্র দলীয় প্রার্থী৷ তবে সাবেক ইউপি চেয়ারম্যান জবতুল্লাহ মিয়া বাটুলের পুত্র আরিফুল ইসলাম বিপ্লব সমাজ পরিবর্তনের ডাক দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন ৷
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তালিকায় রয়েছেন সাবেক দুই মেয়র মো. মশিউর রহমান বাবলু ও আমজাদ হোসেন ৷ বিএনপি’র নাটোর জেলা কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মশিউর রহমান বাবলু বলেছেন, বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন না দিলে নির্বাচন করবেন না ৷ তবে তিনি আশাবাদী ৷ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনও একই সুরে কথা বলেছেন৷
কৃষক শ্রমিক জনতালীগের গুরুদাসপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক নাছির উদ্দিন মোল্লাও মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন ৷
জাতীয় পার্টি ও জাময়াতে ইসলামী নির্বাচন করার কথা বললেও এখন পর্যনত্ম তাদের তত্‍পরতা নেই ৷ গত নির্বাচনে বিএনপি’র দুই নেতা আমজাদ হোসেন ও মশিউর রহমান বাবলু প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ প্রার্থী শাহনেওয়াজ আলী অনায়াসেই বিজয়ী হন ৷ আওয়ামীলীগ প্রার্থী সিলেকশনে এক এবং অভিন্নভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এবং সেক্ষেত্রে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধ হলে চ্যালেঞ্জেও পড়তে পারে ক্ষমতাসীন দল ৷
তাছাড়া মেয়র প্রার্থীতা নিয়ে সমপ্রতি শাহনেওয়াজ ও বিপ্লব গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এবং উভয়ের বিরুদ্ধে মামলাও হয়েছে ৷ তবে আওয়ামীলীগের একাধিক প্রার্থী হবেনা বলেই নেতাকর্মিরা মনে করেন ৷ বিএনপি’র মধ্যেও কোন্দল রয়েছে ৷ তারাও শেষ পর্যন্ত একক প্রার্থী দিয়ে নির্বাচনী বৈতরনী পার হতে পারবে কি-না সেটাই দেখার বিষয় ৷  আপলোড : ১৭ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.০৩ মিঃ





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আর্কাইভ