শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সারা দেশে ৫০ জনের বেশি সাংবাদিক ৫৭ ধারায় আক্রান্ত হয়েছেন : ডিইউজে
প্রথম পাতা » জাতীয় » সারা দেশে ৫০ জনের বেশি সাংবাদিক ৫৭ ধারায় আক্রান্ত হয়েছেন : ডিইউজে
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারা দেশে ৫০ জনের বেশি সাংবাদিক ৫৭ ধারায় আক্রান্ত হয়েছেন : ডিইউজে

---ঢাকা প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) আগামী সাত দিনের মধ্যে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের অাল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

১৩ জুলাই বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ক্র্যাব সদস্যসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও ৫৭ ধারা বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।

আল্টিমেটাম ঘোষণা করে ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন বলেন, এক সপ্তাহের মধ্যে ধ্রুবর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করতে হবে। তা না হলে সাত দিন পর আমরা একই জায়গায় বিক্ষোভ সমাবেশ করব। ওই দিন সমাবেশের সঙ্গে আমরা মিছিলও করব। এরপরও যদি ৫৭ ধারা বাতিল না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

তিনি বলেন, ধ্রুবর বিরুদ্ধে মামলা দায়েরের পর আমরা রাজপথে থাকার ঘোষণা দিয়েছিলাম। এরপর মানিকগঞ্জে জ্যেষ্ঠ সহকারী জজ মো. মাহবুবুর রহমান এক সাংবাদিকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে মামলা প্রত্যাহার করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আজ এক মাস পার হলেও তিনি সেটি করেননি। তাই আমরা তাকে আর এক সপ্তাহ সময় দেব। এর ভেতরে তিনি মামলা প্রত্যাহার না করলে আমরাও আরো কঠোর হব।

৫৭ ধারায় ২-৩ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, তার এই বক্তব্য আমাদের ক্ষুদ্ধ করেছে। তিনি তথ্যমন্ত্রী হয়ে ভুল তথ্য দিয়েছেন। আমাদের কাছে থাকা তথ্যমতে সারা দেশে এ পর্যন্ত ৫০ জনের বেশি সাংবাদিক ৫৭ ধারায় আক্রান্ত হয়েছেন। যেই অবস্থা চলছে এ সংখ্যা দ্রুত ১০০ ছাড়িয়ে যাবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, গত ২ মাসে সারাদেশে ২২ জন সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। এদের মধ্যে ১৯ জন রিপোর্টার; যার মধ্যে ক্রাইম রিপোর্টার রয়েছে।

তিনি বলেন, চলতি সংসদ অধিবেশনে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করতে হবে। তথ্যমন্ত্রী বিগত কয়েক বছর ধরে ৫৭ ধারা বাতিলের কথা বলছিলেন। যেহেতু সরকার এটি বাতিল করতে সাংবাদিকদের সঙ্গে একমত সেহেতু এটি দ্রুত বাতিল করা উচিত।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ