শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি আলুটিলা ট্রাজেডিতে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান
খাগড়াছড়ি আলুটিলা ট্রাজেডিতে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলায় ট্রাজেডিতে নিহত ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ১৪ জুলাই শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তহবিল সংগ্রহ কমিটির সভাপতি চাইথো অং মারমা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নয়ন ময় ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগো মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরীসহ আহত ও নিহত পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে তহবিলের সংগৃহীত অর্থের পরিমাণ, নিহত ও আহতদের জন্য ব্যয় এবং স্থিতি সর্ম্পকে প্রতিবেদন পেশ করা হয়। জানা গেছে, এ ট্রাজেডিতে বিভিন্ন সংস্থা, ব্যক্তি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৯৭ হাজার ১৪ টাকা আর্থিক সহায়তা পাওয়া যায়। এর মধ্যে ব্যায় হয় ১৬ লাখ ৭৫ হাজার ১৪ টাকা খরচ হয়। অব্যায়িত অর্থ নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ ফেব্রুয়ারী আলুটিলার ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে জেলা সদরের জনবল বৌদ্ধ বিহার অধ্যক্ষ চন্দ্রমনি মহাস্থবিরের দাহক্রিয়া অনুষ্ঠান চলাকালে একটি বেপরোয়া ট্রাক চাপা দিলে একই পরিবারের ৩ জনসহ ৮ নিহত ও ১০ আহত হয়। আহতদের মধ্যে অনেকে পঙ্গগুত্ব বরণ করেছে।





নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল