শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » গৌরীপুর তাবলীগে এসে এক সাথীর মৃত্যু
প্রথম পাতা » ময়মনসিংহ » গৌরীপুর তাবলীগে এসে এক সাথীর মৃত্যু
শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৌরীপুর তাবলীগে এসে এক সাথীর মৃত্যু

---ময়মনসিংহ আিফস :: (৩০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৭মি.) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট নূতন বাজার জামে মসজিদে জুমার নামাজের পূর্ব মুহূর্তে মসজিদ ঝাড়ু দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তাবলীগ জামায়াতের সাথী (মুসুল্লী) আজিজুল হক (৬৫)।

এ মুসুল্লী শরীয়তপুর সদর উপজেলার আঙ্গুরিয়া ইউনিয়নের আবদুল করিম মাদবরের ছেলে। এক চিল্লা (৪০ দিন সময়) দেওয়ার উদ্দেশ্যে ৯ জুলাই আল্লার রাস্তায় তাবলীগ জামায়াতের সাথী হন তিনি।
১৪ জুলাই শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট নূতন বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
তাবলীগ জামাতের জিম্মাদার হযরত মাওলানা আব্দুল হালিম জানান, সকালের বয়ান শেষে দুপুর ১২টার দিকে জুম্মার নামাজের প্রস্তুতির জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তিনি রোজাও রেখেছিলেন। এক চিল্লার ৫দিন মেহনত করেন।
কাউরাট ঈদগাহ ময়দানে আছরের নামাজের পর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জামাতের জিম্মাদার হযরত মাওলানা আব্দুল হালিম।
গৌরীপুর উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এমন বিদায় আমরা প্রার্থনা করি কিন্তু পাই না। এ সাথী ভাই শুক্রবারে জুম্মার নামাজের প্রস্তুতির সময় রোজাদার অবস্থায় মসজিদেই আল্লাহর রাস্তায় বিদায় নিলেন।
নামাজের পূর্ব মুহূর্তে বয়ান দেন মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ। মরহুমের দুই নাতি মো. দেলোয়ার হোসেন ও আব্দুর রহমানের নিকট লাশ হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার।
মরহুমের নাতি মো. দেলোয়ার হোসেন জানান, আজিজুল হক আঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরে সন্ধ্যা ৭টায় মৃতের লাশ নিজবাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান তার আত্মীয়-স্বজনরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)