শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » গাছ প্রেমিক জহির রায়হানের পরিবেশ রক্ষার আন্দোলনে সাফল্য
প্রথম পাতা » খুলনা বিভাগ » গাছ প্রেমিক জহির রায়হানের পরিবেশ রক্ষার আন্দোলনে সাফল্য
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাছ প্রেমিক জহির রায়হানের পরিবেশ রক্ষার আন্দোলনে সাফল্য

---প্রতিনিধি ঝিনাইদহ :: ঝিনাইদহের জহির রায়হান। অনেকে চেনে গাছ পাগল জহির। সামান্য অক্ষরজ্ঞান সম্পন্ন জহির পেশায় রং মিস্ত্রি। কাজ করে যা আয় হয় তা দিয়ে চালান সংসার। সেই আয়ের কিছুটা বাচিয়ে তিনি সঞ্চয় করেন না। সংসার খরচ থেকে বাঁচানো অর্থ দিয়ে তিনি ১১ জন ঝরে পড়া এতিম ছেলে ও মেয়ের লেখাপড়ার খরচ চালান। তার হাতে লাগানো গাছ চোখে পড়ে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন রাস্তায় ও শিক্ষা প্রতিষ্ঠানে। আর গাছে গাছে দেখা যায় মাটির কলস। নিজের ও মনীষিদের বানী বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে লেখেন তিনি।

পরিবেশ রক্ষায় “বৃক্ষ রোপণ করুন ধরিত্রীকে বাঁচান, বৃক্ষ আপনার দুর্দিনের বন্ধু, একটি বৃক্ষ একটি জীবন, বৃক্ষ রোপণ দেশসেবার একটি বড় মাধ্যম, বৃক্ষ পৃথিবীর পোশাক” এ ধরনের বাণী অসংখ্য দেয়ালে লক্ষ্য করা যায়। তার দেয়াল লিখনের উদ্দেশ্যে সচেতনা বাড়ানো। সারা বাংলাদেশে মাটির কলস দিয়ে কৃত্রিম পাঁখির বাসা তৈরী হচ্ছে তা সর্বপ্রথম জহির রায়হানের পরিকল্পনা আজ বাস্তবায়ন হচ্ছে। রং মিস্ত্রি হলেও তিনি কাজ করে যাচ্ছেন পরিবেশ রক্ষায়। দেশের জলবায়ু রক্ষায় সামাণ্য আয় থেকে তৈরী করছেন নার্সারী। আর সেই নার্সারী থেকে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষগুলো বিনামুল্যে বিতরণ করছেন জেলার বিভিন্ন স্থানে।

খোঁজ নিয়ে জানা গেছে, জহির রায়হানের জন্ম এক হতদরিদ্র পরিবারে। একটু বড় হতেই শ্রমিকের জীবন বেছে নিতে হয় তাঁকে। গাছের প্রতি মমত্ববোধ ছিল তাঁর শৈশব থেকেই। নিজের বসতবাড়ি ছাড়া আর কোনো জমি না থাকায় নিজের ও অন্যের বাড়ির আঙিনায় শুরু করেন গাছ লাগানো। কোনো বাড়িতে নতুন শিশুর জন্ম হলে জহির রায়হান সেই বাড়ির আঙিনায় শিশুটির নামে রোপণ করে আসেন দু-তিনটি গাছ। তিনি ওই বাড়ির কর্তাকে বোঝান, শিশুটির সঙ্গে বড় হবে গাছগুলো। একদিন শিশুটির লেখাপড়া কিংবা বিয়ের খরচ জোগাতে এ গাছগুলো কাজে আসবে। গাছের চারা রোপণের পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য জহির রায়হান বিকল্প কিছু একটা করতে চাচ্ছিলেন।

তার সেই আন্দোলনের সাথে নতুন করে তিনি যোগ করেছে জলবায়ু রক্ষার আন্দোলন। “দেশ আমার, ভাবনাও আমার” শ্লোগানে জেলার বিভিন্ন গ্রাম ও বাজারে আয়োজন করছেন পরিবেশ রক্ষার আলোচনা সভা। এরই অংশ হিসেবে রবিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে জলবায়ু বিবর্তন প্রসঙ্গে আলোচনা সভা ও বিনামুল্যে বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
গান্না ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইবনে কাশেম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খাঁন মো. মনিরুজ্জামান, পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবন’র নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম।

প্রধান অতিথি জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, জহির রায়হানের মত দেশপ্রেমিক প্রতিটি গ্রামে জন্মনিলে আমাদের দেশ একদিন সবুজ শ্যামল সোনার বাংলা হিসেবে পরিচিতি লাভ করবে। আলোচনা সভা শেষে নিজের লিজ নেওয়া জমিতে উৎপাদিত পেয়ারা, বকুল, মেহগনি, জলপায়, হরিতকি ও বহেরা গাছের চারা বিনামুল্যে বাজারে আগতদের মাঝে বিতরণ করেন। এছাড়া তিনি ঘোষনা দেন যদি কারও গাছ মারা যায় তাহলে নতুন করে গাছ লাগিয়ে দিবেন তিনি। গাছ পেয়ে চন্ডিপুর গ্রামের সামছুল হক ও আকবার আলী বলেন, জহির রায়হান তাদের দুটি গাছ বিনামুল্যে দিয়েছেন এবং তা রোপনের নিয়মও বলে দিয়েছেন। যদি কোন সমস্যা হয় তাহলে তার সাথে যোগাযোগ করতে পেরেছেন। বৃদ্ধ সামছুল হক বলেন, জলবায়ু পরিবর্তণ হচ্ছে এ ধরনের কোন ধারনা আমাদের ছিল না। আজ এই আলোচনা সভায় বক্তব্য শোনার পর বুঝতে পারছি আমাদের পরিবেশ পরিবর্তণ হচ্ছে। তিনি আশাব্যক্ত করেন বাড়ীর আঙিনায় তিনি গাছের চারা রোপন করবেন এবং আর পরিবেশ দুষন করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ ব্যাপারে জহির রায়হান বলেন, বেশ কয়েক বছর আগে থেকেই আমাদের আবহাওয়া পরিবর্তণ হচ্ছে। সময়মত বৃষ্টি হয় না। আবার অতিবৃষ্টির কারণে ফসলহানি হচ্ছে। বিশ্বের অন্যান্যদেশ পরিবেশ রক্ষায় আন্দোলন শুরু করেছে। আমাদেরও এই আন্দোলনে অংশ নিতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছর বিনামুল্যে গাছের চারা বিতরণ করেন। আমাদেরও সাধ্যমত গাছের চারা রোপন করতে হবে। তাহলে জলবায়ু পরিবর্তণের প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ