শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতি বহিস্কার
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতি বহিস্কার
বুধবার ● ১৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতি বহিস্কার

---পটুয়াখালী প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৮মি.) দলীয় শৃংখলা ভঙ্গ ও কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে লাঞ্ছিত করার অপরাধে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন হাওলাদারকে দল থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে। জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারুক ভূইয়াকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তী পটুয়াখালী গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌছেছে। জেলা ছাত্রলীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা দেয়ার অভিযোগ রয়েছে ছাত্রলীগের বহিস্কিৃত সভাপতি নাসির হাওলাদারের বিরুদ্ধে। এর আগে ছয় লাখ টাকার বিনিময়ে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সাড়ে সাত লাখ টাকার বিনিময়ে মহিপুর থানা ছাত্রলীগের কমিটি গঠন এমনকি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের সময় তাঁকে টাকা দিয়ে কমিটি অনুমোদন নিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। চলতি মাসে কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জেলার গলাচিপা ও দশমিনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় যথাক্রমে ১৬ ও ১৭ জুলাই।
এদিকে, ১৬ জুলাই গলাচিপা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীনসহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে পছন্দের প্রার্থীকে সভাপতি/সম্পাদক বানাতে না পেরে ক্ষুব্ধ হন জেলা সভাপতি নাসির হাওলাদার। ১৭ জুলাই দশমিনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ.খ.ম জাহাঙ্গীর হোসাইনকে অকথ্য ভাষায় গাল দেন বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি। এ ঘটনার প্রতিবাদ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও দশমিনার সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিত। এ সময় নাসিরহা মুহিতকে লাঞ্ছিত করলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা নাসির হাওলাদারকে ধাওয়া করে। পরে সে পালিয়ে পটুয়াখালী আসে।
এদিকে সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালী ফিরে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীন উপস্থিত সাংবাদিকদের জানান, দশমিনার ঘটনা রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। দলের চেইন অব কমান্ড রক্ষা করতে যা যা প্রয়োজনীয় তাই করা হবে বলেও তিনি উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের জানান। ঘটনার ধারাবাহিকতায় মঙ্গবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরী সভায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির হাওলাদারকে বহিস্কারের সিদান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে নাসির হাওলাদেরর ব্যবহৃত মোবাইল ০১৭২৭৯৮৩৭৮৪ যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।





আর্কাইভ