শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ড. ফৌজিয়া’র পোল্ট্রি খাদ্যে আলু ব্যবহারে সফলতা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ড. ফৌজিয়া’র পোল্ট্রি খাদ্যে আলু ব্যবহারে সফলতা
শুক্রবার ● ২১ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. ফৌজিয়া’র পোল্ট্রি খাদ্যে আলু ব্যবহারে সফলতা

---

ময়মনসিংহ অফিস ::  (৬ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের গবেষক প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা ৩ বছরের বেশি সময় ধরে গবেষণা করার পর পোল্ট্রি খাদ্যে আলু ব্যবহারে সফলতা অর্জন করতে পেরেছেন । তিনি দাবি করেন, দেশে আলুর অপচয় রোধ করার পাশাপাশি খাদ্যে আলু ব্যবহারের ফলে পোল্ট্রি শিল্পের উৎপাদন খরচ ১০ শতাংশ কমে আসবে সেইসাথে পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িতরাও লাভবান হবেন।

ড. ফৌজিয়া সুলতানা ২০১৩ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে পোল্ট্রি খাদ্যে আলু ব্যবহার এ প্রকল্প নিয়ে গবেষণা শুরু করেন । একই বিভাগের দুইজন নবীন বিজ্ঞানী প্রফেসর হাফিজা খাতুন ও সুমাইয়া আফরিনকে তাঁর সহকারী হিসেবে নিয়ে তিনি এ কাজে হাত দেন। তিনি ২০১৬ সালে আলুর ওপর গবেষণা শেষ করে গবেষণার রিপোর্ট আমেরিকার কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল টেকনোলজি ইন এগ্রিকালচার ডিপার্টমেন্টে পাঠান। ২০১৭ সালের মার্চ মাসে আমেরিকার স্প্রিঞ্জার পাবলিশার জার্নালে পোল্টি শিল্পের খাদ্যে আলু ব্যবহার বিষয়ে ড. ফৌজিয়ার গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়। পরবর্তীতে গবেষণার ফলাফল নিয়ে দু’বার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেমিনার করা হয়।

প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা জানান, আলু ব্যবহারে তৈরিকৃত খাদ্য ও বাজারে প্রচলিত পোল্ট্রি খাদ্য নিয়ে আলাদাভাবে খামারের মাংসের জন্য বয়লার ও সোনালী মুরগি এবং ডিমের জন্য লেয়ার ফিমেল মুরগির ওপর গবেষণা করা হয়। পোল্ট্রি খাদ্যে শতকরা ২০ থেকে ২৫ শতাংশ শুকনো আলুর সঙ্গে পরিমাণ মতো সয়াবিন মিল, সয়াবিন অয়েল, ক্যালসিয়াম ফসফেট, মিনারেল প্রিমিক্স, খাদ্য লবণসহ অন্যান্য উপাদন দিয়ে ব্যালেন্স ডাইট তৈরি করা হয়।

গবেষণায় দেখা যায়, আলুতে কার্বহাইড্রেড উপাদান বেশি থাকায় ভুট্টা সহযোগে তৈরি খাদ্যের তুলনায়, আলু ব্যবহারে তৈরি খাদ্য একই সময়ে শতকরা ২০ থেকে ২৫ শতাংশ মুরগির গ্রোথ বেশি হয়।

ড. ফৌজিয়া আরও বলেন, ‘সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ভরা মৌসুমে উত্তরবঙ্গসহ সারাদেশে ব্যাপক আলুর অপচয় হয়। কৃষকরাও তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। মৌসুমে কম দামে আলু কিনে পোল্ট্রি শিল্প মালিকরা পোল্ট্রি খাদ্যে আলু ব্যবহার করতে পারেন। সময় মতো ভ্যাক্সিন ব্যবহার করা গেলে এবং প্রয়োজন মতো খাদ্য প্রয়োগে মুরগির রোগবালাই হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোসাব্বির আহমেদ জানান, ‘আমাদের দেশে পোল্ট্রি খাদ্য উৎপাদনে ভুট্টার উপর নির্ভর করতে হয়। ভুট্টার দাম বেশি হওয়ায় খাদ্য উৎপাদনে খরচ বেড়ে যায়। ড. ফৌজিয়া সুলতানার আলু ব্যবহারে গবেষণার ফলাফল সরকারিভাবে সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে পোল্ট্রি শিল্পের উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে।’

ময়মনসিংহ সদর উপজেলার গোপালনগর গ্রামের রেম পোল্ট্রি খামারের স্বত্বাধিকারী মোঃ মোশাররফ হোসেন জানান, ‘খাদ্যের দাম বেশি হওয়ায় পোল্ট্রি শিল্পের উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। ফলে সীমিত লাভ নিয়ে ব্যবসা চালাতে হয়। তবে আলু ব্যবহারে পোল্ট্রি খাদ্যের দাম কমে আসলে শিল্প মালিকরা লাভবান হবেন এবং আরও অনেকে পোল্ট্রি ব্যবসায় এগিয়ে আসবেন।





প্রধান সংবাদ এর আরও খবর

কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)