শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিদ্দিকুরের উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তার মা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিদ্দিকুরের উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তার মা
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিদ্দিকুরের উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তার মা

---ময়মনসিংহ অফিস :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৬মি.) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের ঢাকেরকান্দা গ্রামে রাজধানীর শাহবাগে পুলিশের টিয়ার সেল নিক্ষেপের ঘটনায় দু’চোখে আঘাতপ্রাপ্ত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের বাবার বাড়ি। ঢাকার ওই ঘটনার পর সিদ্দিকুরের বাড়িতে সহপাঠী, স্বজন ও গ্রামবাসী সমবেদনা জানাতে ভিড় করেন। তারা ওই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি দু’চোখে আঘাতপ্রাপ্ত সিদ্দিকের উন্নত সুচিকিৎসা নিশ্চিত করণ সেইসাথে দোষীদের বিচারও দাবি করেছেন।

এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত সিদ্দিকুর দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। তিন বছর বয়সে তিনি তার বাবাকে হারান। বিধবা মা সুলেমা খাতুন কিষানির কাজ করে ছেলেদের লেখাপড়া করান । কিন্তু মাধ্যমিক পাস করার পর অভাবের সংসারের কথা ভেবে পড়ালেখা ছেড়ে দেন বড় ভাই নায়েব আলী। হাল ধরেন সংসারের। রডমিস্ত্রির কাজ করে সংসারের পাশাপাশি সিদ্দিকুরের পড়ালেখার খরচ জোগাতে থাকেন।

সিদ্দিকুর স্থানীয় পশ্চিম ঢাকেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় থেকে ৭ম শ্রেণী পাস করে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিমে জিপিএ-৫ পেয়ে পাস করেন। এরপর ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলেও পড়াশুনার খরচ মেটানোর কঠিন হিসেব কষে শেষে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন ঢাকার তিতুমীর কলেজে। ভর্তির পর থেকে একটি দোকানে কাজ এবং টিউশনি করে পড়াশুনার খরচ যোগান। থাকেন রাজধানীর খিলক্ষেতের একটি মেসে । ছুটিতে বাড়ি এলে টিউশনির আয় থেকে জমানো টাকায় ভাতিজাদের জন্য লেখাপড়ার সামগ্রী কিনে নিয়ে আসতেন তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর।

সিদ্দিকুর রহমানের গ্রামের বাড়ি গিয়ে কথা হয় মাথায় হাত দিয়ে বাড়ির উঠানে বসে থাকা বড় ভাই নেছার উদ্দিন ও ভাবি সাবিনা ইয়াসমিনের সাথে। এ সময় তাদেরকে সান্তনা দিচ্ছিলেন অন্য স্বজনেরা। সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিবেশীদের ভিড় বেড়ে যায়। সবার চোখে মুখে ক্ষোভ। মেধাবী ছেলেটার জীবনটাই শেষ হয়ে গেলো। অভাব-অনটনের সংসারের এখন হাসি ফোটানোর আশায় ‘গুড়েবালি’।

সিদ্দিকুরের ভাবী সাবিনা ইয়াসমিন কান্না করতে করতে বলেন, ১৯৯৪ সালে শ্বশুর তহুর উদ্দিন মারা যাবার পর তিন ভাইবোনের সংসারের হাল ধরেন তার স্বামী নায়েব আলী। অভাব অনটনের সংসারে খুব কষ্ট করে রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালান। ইতিমধ্যে বোনকে বিয়ে দিয়েছেন। মাঝে মাঝে পড়ার খরচ বাবদ দেবরের জন্য কিছু টাকা পাঠান নায়েব আলী।

বালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম দুদু জানান, “দরিদ্র্র পরিবারে জন্ম নেয়া সিদ্দিকুর বেশ মেধাবী। অভাব-অনটনের সংসারে এ ছেলেটি ছিল আশার বাতি।” লেখা পড়া শেষে চাকরী করে বিধব মায়ের মূখে হাঁসি ফুঠানো আর হলো না।

ঢাকায় হাসপাতালে অবস্থানরত বড় ভাই নায়েব আলী জানান, পড়াশুনা শেষ করে সরকারি চাকরি করে আমার ভাই সংসারের হাল ধরার কথা। শিক্ষামন্ত্রী তার ভাইকে দেখতে এসেছিলেন। পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার মাধ্যমে দু’চোখ ভালো করার দাবি জানিয়েছেন।

সিদ্দিকুর রহমানের মা ছুলেমা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, প্রধানমন্ত্রীর সহায়তায় তার ছেলের সুচিকিৎসা নিশ্চিত হবে এটাই তার একমাত্র দাবি।
প্রশঙ্গতঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই এ বিক্ষোভ করে। এরই একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে।

সিদ্দিকুর ও তার সহপাঠিদের দাবি, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত হন তিনি। এরপর তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)