শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি’র চেয়ারপারসন এর বিরুদ্ধে চলমান মামলা নিয়ে মন্তব্য করায় ড.হাছান মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি’র চেয়ারপারসন এর বিরুদ্ধে চলমান মামলা নিয়ে মন্তব্য করায় ড.হাছান মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি’র চেয়ারপারসন এর বিরুদ্ধে চলমান মামলা নিয়ে মন্তব্য করায় ড.হাছান মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

---ঢাকা প্রতিনিধি ::(৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মি.) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলা নিয়ে বেআইনি মন্তব্য করায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

২৪ জুলাই সোমবার ঢাকার বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া।

আবেদনে বলা হয়, গতকাল ২৩ জুলাই রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘খালেদা জিয়ার লন্ডন ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন’-এ প্রধান অতিথির বক্তব্যে ড.হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ১৫০ দিন মামলার হাজিরা দেন নাই। তিনি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং আদালতের নির্দেশনা না নিয়েই বিদেশ গিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়া লন্ডনে শুধু চিকিৎসা করাতে নয়, তিনি শুধু নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন না। তিনি দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, বিএনপি’র রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি। খালেদা জিয়া জানেন এদেশের জনগণ নির্বাচনে বিএনপিকে প্রত্যাখ্যান করবে। তাই এখন তিনি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।

তিনি সরকারের প্রতি খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানান।

হাছান মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া বিএনপি’র জন্য এখন বোঝা হয়ে গেছেন। আমি বিএনপি নেতাদের বলব, বিএনপিকে বাঁচাতে আপনারা খালেদা জিয়াকে পরিহার করুন।

ড.হাছান মাহমুদের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী সোমবার আওয়ামী লীগের এ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে আবেদন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)