শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » আলোচিত প্রেমিক জুটি জনতার হাতে আটক
প্রথম পাতা » শিরোনাম » আলোচিত প্রেমিক জুটি জনতার হাতে আটক
সোমবার ● ৩১ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলোচিত প্রেমিক জুটি জনতার হাতে আটক

---সিলেট প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৬মি.) সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত এক প্রেমিক জুটিকে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউপির তৃতীয় খন্ড গ্রামের জনৈক এক মহিলার বাড়ী থেকে জনতা আটক করে গোয়াইনঘাট থানায় সোপর্দ করার পর ৩০ জুলাই রবিবার এই প্রেমিক জুটিকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, কানাইঘাট রাজাগঞ্জ ইউপির গাজীপুর গ্রামের এক সৌদি প্রবাসীর মেয়ে স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিমি (ছদ্মনাম) একই বাড়ীর কলেজ পড়ুয়া শিক্ষার্থী সম্পর্কে চাচাতো ভাই জাবের আহমদ (২০) এর সাথে প্রেমের টানে কয়েক মাস পূর্বে বাড়ী থেকে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় রিমির মা বাদী হয়ে তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে রিমিকে পুলিশ উদ্ধার করলে সে নিজ ইচ্ছায় প্রেমের টানে জাবের আহমদের হাত ধরে পালিয়ে গেছে, তাকে অপহরন করা হয়নি বলে জানায়।

মায়ের সাথে যেতে রিমি অস্বীকৃতি জানালে তাকে পুলিশ হেফাজতে আদালতের নির্দেশে সিলেট বাঘবাড়ী সেইফ কাস্টরিতে পাঠানো হয়। রিমির মা পুণরায় আদালতের দারস্ত হলে শর্ত সাপেক্ষে গত ২৭ এপ্রিল তার মায়ের জিম্মায় দেন বিজ্ঞ আদালত। কিন্তু সেইফ কাস্টরি থেকে মুক্তি পাওয়ার পর পুনরায় রিমি তার প্রেমিক জাবের আহমদের সাথে আবারো সম্পর্ক তৈরি করে। গত ১৭ জুলাই সে তার খালার সিলেট শহরস্থ বাসা থেকে প্রেমিক জাবেরের হাত ধরে আবারো পালিয়ে গিয়ে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউপির ৩য় খন্ড গ্রামে জনৈক এক মহিলার বাড়ীতে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস শুরু করে।

বিষয়টি জানতে পেরে রিমির মা এবং খালা ফতেহপুর ইউপির চেয়ারম্যান আমিনুর রশিদ ও ফতেহপুর ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখর উদ্দিনের মাধ্যমে রিমি ও তার প্রেমিক জাবের আহমদকে স্থানীয় লোকজন শনিবার গভীর রাতে জনৈক মহিলার বাড়ী থেকে আটক করেন স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে গতকাল রবিবার গোয়াইনঘাট থানায় সোপর্দ করেন। পরে এই প্রেমিক জুটিকে গতকাল কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

কানাইঘাট থানায় ডিউটি অফিসারের কক্ষে রিমির সাথে স্থানীয় সাংবাদিকরা কথা বললে সে বলে ভালোবাসার টানে নিজ ইচ্ছায় জাবের আহমদের হাত ধরে সে পালিয়ে গিয়ে আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে জাবের আহমদকে কোর্ট ম্যারেজ করেছে। তার বয়স ১৮ বলে জানায়।

অপরদিকে রিমির খালা জানিয়েছেন, তার বোনজি রিমি অপ্রাপ্ত বয়স্ক। স্কুল সার্টিফিকেট হিসেবে তার বয়স ১৬ বছর ৬ মাস। তার বোনজিকে ফুসলিয়ে বখাটে জাবের আহমদ অপহরন করে নিয়ে যাওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,রিমির মায়ের দায়েরকৃত একটি অপহরন মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামী জাবের আহমদ। তাকে আদালতে সোপর্দ করা হবে। অপরদিকে রিমির বয়স নির্ণয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





শিরোনাম এর আরও খবর

রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ