শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত-৩,আহত- ৩০
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত-৩,আহত- ৩০
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত-৩,আহত- ৩০

---ময়মনসিংহ ব্যুরো :: (২৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.২৪মি.) ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস ও ইট ভাঙানো ট্রলির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ ৩জন নিহত হয়েছে। এসময় আহত হন কমপক্ষে ৩০ জন যাত্রী। গুরুতর আহত ২০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) রাতে মহাসড়কের ডাকবাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস মহাসড়কের ডাকবাংলোর সামনে পৌঁছলে পাশ দিয়ে উল্টো পথে ইট ভাঙানোর একটি গাড়ি আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজন (৪০) মারা যান। এসময় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। গুরুতর আহত ২০ জনকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভালুকা ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুল হক (১৭) ও অজ্ঞাত আরেকজন (৫০) মারা যান। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গুরুতর আহত আল আমিন (২৬), উজ্জল(২৬), নাসরিন হক (৪০), সুমাইয়া (২০), আব্দুল কাদের (৫০), আবু তাহের (২০), মাহমুদা (৩৫), শফিকুল (৫০), বোরহান উদ্দিন (২২), জহিরুল (১৮), জুয়েল (২৫), আব্দুল কাদের (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. হযরত আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,মহাসড়কের ডাকবাংলোর সামনে ইটভাঙার লরি উল্টোপথে যাওয়ার সময়
ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৫২৮০) সঙ্গে সংঘর্ষ হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বাসটি দ্রুত গতিতে চলায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। হাসপাতালে আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)