রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কালিয়াকৈর থানার ওসিকে ক্লোজড
মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কালিয়াকৈর থানার ওসিকে ক্লোজড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেবকে গাজিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ওই থানায় নতুন ওসি হিসেবে মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক-২ মো. মমিনুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশে কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেবকে ১২ আগষ্ট শনিবার পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তিনি জানান, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। তার স্থলে শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামকে কালিয়াকৈর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
১২ আগস্ট শনিবার বিকেলে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. রফিকুল ইসলাম কালিয়াকৈর থানায় যোগদান করেছেন।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩