শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পুলিশ ও সাংবাদিকের সহায়তায় ফিরে গেল মায়ের কোলে
প্রথম পাতা » অপরাধ » পুলিশ ও সাংবাদিকের সহায়তায় ফিরে গেল মায়ের কোলে
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ ও সাংবাদিকের সহায়তায় ফিরে গেল মায়ের কোলে

---ঝিনাইদহ প্রতিনিধি :: জনতা, সাংবাদিক ও পুলিশের সহায়তার অবশেষে ৩ শিশু সন্তান কে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ থানার এস আই মাহফুজ থানা হেফাজতে থাকা শিশু ৩ টির বাবা মা কে ডেকে এনে তাদের বুকে সন্তানদের তুলে দিয়েছেন। প্রসংগত রোববার রাত সাড়ে ১০ টায় কালীগঞ্জ বাস টার্মিনাল থেকে জনতা শিশু তিন পাচার হচ্ছে ভেবে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় ৩ শিশুকে থানা পুলিশের হাতে সোপর্দ্দ করেছিল। এরা হলো কোটচাঁদপুরের ইসলামিয়া কওমী মাদ্রাসার ৬ষ্ট শ্রেনীর ছাত্র সাকিব হোসেন (১১) ও কামিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফরহাদ হোসেন (১১) এবং যশোর বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন হোসেনের পুত্র রাকিব (১৪)। কালীগঞ্জ থানার এস আই মাহফুজ ও স্থানীয় সাংবাদিকরা জানায়, রোববার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় জনতা মেইন বাস টার্মিনাল থেকে পাচার হচ্ছে ভেবে ৩ শিশুকে আটকে স্থানীয় একটি দৈনিক পত্রিকা অফিসে নিয়ে আসে। এ খবর পেয়েই শহরের অন্নান্য সাংবাদিকগনও সেখানে হাজির হন।

এ সময় জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, শিশু ফরহাদের পিতা কোটচাঁদপুর দুধসরা গ্রামের আকতার হোসেন ও একই গ্রামের শিশু সাকিবের পিতা শাহ আলম বিদেশে চাকুরী করেন। রোববার সকালে ফরহাদের মা তাকে বকুনি দেওয়ায় বাড়ী থেকে বের হয়ে আসে। এরপর ফরহাদ তার চাচাত ভাই সাকিবকে নিয়ে কোটচাঁদপুর রেল ষ্টেশনে আসে। সেখানেই পরিচয় হয় আরেক শিশু বাঘারপাড়া বাগডাঙ্গা গ্রামের রাকিবের সাথে। রাকিবও তার পিতার বকুনী খেয়ে বাড়ি ছেড়ে রাগ করে ঢাকায় মায়ের কাছে যাবার জন্য ট্রেনে চেপে কোটচাঁদপুর ষ্টেশনে এসে নেমে পড়েছিল। পরিচয় গল্পে আর আলাপে সখ্যতা গড়ে উঠে শিশু তিনটির মধ্যে। তারা পরিকল্পনা আটে বাড়িতে ফিরবে না ঢাকায় গিয়ে কাজ করে খাবে। সেই মতেই ট্রেনে চেপে চলে আসে কালীগঞ্জে। রাত সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ বাস টার্মিনালে বসে থাকা শিশু তিনটির মধ্যে ৬ষ্ট শ্রেনীর ফরহাদ ও সাকিব বাড়ী ফেরার জন্য কাদতে থাকে। এদের মধ্যে বড় শিশু রাকিব ছোট দুজনকে আটকে রাখতে চেষ্টা করাকালে বিষয়টি স্থানীয় জনতার নজরে পড়ে।

জনতা এগিয়ে এসে শিশুদের জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় গরমিল পেয়ে শিশু পাচার হতে পারে সন্দেহ জাগে। এমন ভেবেই জনতা স্থানীয় সাংবাদিকদের সহায়তা নেবার জন্য শিশুদেরকে একটি দৈনিক পত্রিকা অফিসে নিয়ে আসেন। এ সময় সাংবাদিকগন ও জনতা জিজ্ঞাসাবাদে বড় শিশুটিকে পাচারকারী চক্রের সদস্য হতে পারেন বলে ধারনা করেন। পরে তারা বিষয়টি জানিয়ে থানা পুলিশে খবর দিলে থানার এস আই মাহফুজ ঘটনাস্থলে এসে শিশু তিনটিকে থানায় নিয়ে যান। তিনি রাতেই অনেক যোগাযোগ চালিয়ে শিশু তিনটির পরিবারের অভিভাবকদের পরিচয় মেলাতে সক্ষম হন। পরদিন ওই তিন শিশুর বাবা মায়েরা কালীগঞ্জ থানায় আসার পর সন্তানদের তাদের বুকে ফিরিয়ে দেওয়া হয়। থানার এস আই মাহফুজ জানান, শিশু ও তার পিতা মাতারা পুলিশকে বলেছে, বকুনী খেয়ে ৩ শিশুই বাড়ী থেকে পালিয়ে বের হয়েছিল। জনতা ও সাংবাদিকের সহায়তায় আজ তারা বাবা মার কোলে ফিরে গেল। অন্যথা কোন পাচার চক্রের কবলে পড়লে মহা বিপদগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারতো।





অপরাধ এর আরও খবর

রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার

আর্কাইভ