শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কৃষি » বৃহস্পতিবার থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুপাল্লার বাস ও কাঠ বোঝাই ট্রাক চলাচল শুরু
প্রথম পাতা » কৃষি » বৃহস্পতিবার থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুপাল্লার বাস ও কাঠ বোঝাই ট্রাক চলাচল শুরু
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃহস্পতিবার থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুপাল্লার বাস ও কাঠ বোঝাই ট্রাক চলাচল শুরু

---

ষ্টাফ রিপোর্টার :: (৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) রাঙামাটিতে পাহাড় ধসের ৬৯ দিন পর ২১ আগষ্ট সোমবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবন এলাকায় বেইলি সেতু উপর দিয়ে অনুষ্ঠানিক ভাবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সরাসরি মাঝারি ধরনের যান চলাচল শুরু হয়। কিন্তু রাঙামাটি - ঢাকা দুরপাল্লার বাস ও কাঠ বোঝাই ট্রাক চলাচলে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

মাঝারি যান চলাচলের কথা থাকলেও পাহাড়ি বাস সার্ভিস, দ্রুতযান বাস সার্ভিস ও সকল ধরনের পণ্যবাহি  ট্রাক রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবন এলাকায় বেইলি সেতু উপর দিয়ে ২২ আগষ্ট মঙ্গলবার চলাচল করতে দেখা গেছে।

রাঙামাটি - ঢাকা এই সড়ক দিয়ে ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের পর থেকে ডলফিন চেয়ার কোচ,এস আলম বাস সার্ভিস, শ্যামলী বাস সার্ভিস (এসি/ননএসি), ইউনিক বাস সার্ভিস, হানিফ বাস সার্ভিসসহ বেশ কযেকটি দুরপাল্লার বাস ঢাকা থেকে সরাসরি রাঙামাটি শহরে প্রবেশ বন্ধ রয়েছে। ঢাকা রাজধানিসহ দেশের অন্য জেলায় যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুভোগ এবং প্রতিজন বাস যাত্রীকে রাঙামাটি শরের বাইরে ঘাগড়াতে গিয়ে দুপাল্লার বাসে উঠতে জনপ্রতি যাত্রীকে গুনতে হচ্ছে বাড়তি ৪০-৫০ টাকা বাড়তি সিএনজি আটো রিক্সা ভাড়া।

এছাড়া গত ১৩ জুন রাঙামাটি পাহাড় ধসের পর রাঙামাটিতে কাঠ বোঝাই ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিএইচটি মিডিয়াকে জানান রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবান সড়কে এখন ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার ২৪ আগষ্ট রাত্রি যেসব দুরপাল্লার বাস ঢাকা থেকে ছেড়ে যাবে সেসব বাসযাত্রীসহ রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবন এলাকায় বেইলি সেতু উপর দিয়ে রাঙামাটি শহরে প্রবেশ করতে পারবে এছাড়া তার ২দিন পর রবিবার ২৭ আগষ্ট থেকে  এই বেইলি সেতু উপর দিয়ে কাঠ বোঝাই ট্রাক চলাচল করতে পারবে। এর কারণ জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বলেন, এই বেইলি সেতুটির যিনি নকশা ও নির্মান কাজ করেছেন এবং সড়ক ও জনপথ বিভাগের পার্বত্য চট্টগ্রাম সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পরামর্শে নতুন ভাবে নির্মান করা রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবন এলাকায় বেইলি সেতু উপর দিয়ে পর্যায়ে ক্রমে ভারী যানবাহ চলাচল করানো হচ্ছে।

১০টনের উপর মালামালসহ যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে, সড়কগুলোর বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সড়কগুলোর স্বাভাবিক করতে আরও সময় লাগবে তবে ঈদের আগে বেইলি সেতুর উপর দিয়ে সকল ধরনের যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সওজ এর নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন।

উল্লেখ্য গত ১৩ জুন পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে ধসে যাওয়ায় ফলে সারা দেশের সাথে ২ সপ্তাহ বেশী সময় ধরে রাঙামাটির সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)