শিরোনাম:
●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » উখিয়াতে ৫৭ ধারার মামলায় ৫ জনকে জেলহাজতে প্রেরন
প্রথম পাতা » অপরাধ » উখিয়াতে ৫৭ ধারার মামলায় ৫ জনকে জেলহাজতে প্রেরন
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়াতে ৫৭ ধারার মামলায় ৫ জনকে জেলহাজতে প্রেরন

---উখিয়া প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মি.) উখিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ৫৭ ধারার মামলায় ক্ষমতাসীন আওয়ামীলীগ নেতা সহ ৫ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
২২ আগষ্ট মঙ্গলবার কক্সবাজার চীফ জুডিশিয়াল বিচারকি আদালতে আসামীরা আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান বিজ্ঞ আদালত রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি করার অপরাধে আসামীদের জেল হাজতে প্রেরণ করেছে।
অপর আইনজীবী এডভোকেট খাইরুল আমিন জানান, মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম, কক্সবাজার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলমের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মিথ্যা, ভূঁয়া,আপত্তিকর, উস্কানিকমূলক এবং মানহানিকর লেখা প্রচার করা হয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে চেয়ারম্যান শাহ আলম বাদী হয়ে গত ২৪ জুন অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করে।

---
মামলায় আসামীরা হল : উখিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, জসিম আজাদ, শফিউল্লাহ শাহীন, জামাল মাহমুদ ও মেম্বার রফিক আহমদ।
মঙ্গলবার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করে।
মামলার বাদী চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আমি সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ও জেলার উচ্চ পদস্থ কর্মকর্তার ভাবমূর্তি এবং মানহানি করার কু-উদ্দেশ্যে ভূঁয়া আইডি খুলে পরিকল্পিত ভাবে মন গড়া এবং কাল্পনিক মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে আসামীরা।

ফলে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়।





আর্কাইভ