শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রপতি চাইলেই প্রধান বিচারপতিকে বরখাস্ত করতে পারেন না
প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রপতি চাইলেই প্রধান বিচারপতিকে বরখাস্ত করতে পারেন না
শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতি চাইলেই প্রধান বিচারপতিকে বরখাস্ত করতে পারেন না

---অনলাইন ডেস্ক :: রাষ্ট্রপতি চাইলেই প্রধান বিচারপতিকে বরখাস্ত করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ওই সাক্ষৎকারে ড. শাহদীন মালিক বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি যা লিখেছেন তাতে অনেকগুলো বিষয় উঠে এসেছে। তবে তার বিরুদ্ধে বর্তমান সরকার ও সরকারি দলের মন্ত্রী, নেতারা যে ভাষায় কথা বলছেন, সেগুলোকে আমলে নেয়ার কিছু নেই। সরকারি দলের অঙ্গসংগঠন থেকে যে আল্টিমেটাম দেয়া হয়েছে সেটাও শুধু কথার কথা।’

তিনি বলেন, ‘অনেকেই আবেগতাড়িত হয়ে সংবিধান ও আইনের বাইরে গিয়ে কথা বলছেন। অনেক কথাই হচ্ছে। তা নিয়ে ভাবনার কিছু নেই। এটাকে আমি গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক মনে করি। কারণ অনেক কথা হলেই ভালো কিছু বেরিয়ে আসবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনেক কথাই বলেন, দেশটির আদালতও অনেকের বিরুদ্ধে রায় দিচ্ছে। কিন্তু সেদেশে গণতন্ত্র কিন্তু হুমকির মুখে পড়ছে না। তেমনি আমাদের দেশেও ষোড়শ সংশোধনীর রায় ঘিরে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ মুখোমুখি হওয়ায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিণতি কি? এমন প্রশ্নের জবাবে ড. শাহদীন মালিক বলেন, ‘পরিস্থিতি বাইরে যতটা উত্তপ্ত মনে হচ্ছে, আসলে ততটা উত্তপ্ত নয়। অনেকে অনেক কথা বলার কারণে গণতন্ত্র আরো সুসংহত ও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।’

রাষ্ট্রপতি চাইলে প্রধান বিচারপতিকে বরখাস্ত করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে বরখাস্ত করতে পারেন না। এমনকি সংসদের হাতেও সেই এখতিয়ার নেই। ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ায় এই ক্ষমতা হারিয়েছে জাতীয় সংসদ। সরকারি প্রতিষ্ঠানের একজন পিয়ন বা ড্রাইভারকেও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত বরখাস্ত করা যায় না। সেক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতির মতো একটি পদের কাউকে বহিষ্কার করতে সংসদ নেতা প্র্রধানমন্ত্রীর সুপারিশ লাগবে। রাষ্ট্রপতি সরাসরি তাকে বরখাস্ত করতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘সংবিধানই রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেয়া হয়নি। যেমন তিনি কোনো মন্ত্রীকেও বরখাস্ত করতে পারেন না।’

শাহদীন মালিক বলেন, ‘ষোড়শ সংশোধনীরতে সরকারের আমিত্ব ভাব রাখার চেষ্টা করা হয়েছিল। সরকার বারবার বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করতে চেয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে ‘আমিত্ব’-কে বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই দেশটা আমাদের সবার। স্বাধীনতার পর এদেশের সংবিধান শুরু হয়েছে আমরা দিয়ে। যদি ষোড়শ সংশোধনীতে ‘আমি’ রাখা হয়, তাহলে আইয়ুব খানের জমানায় ফিরে যাওয়া হবে। কারণ সে সময় তিনি পাকিস্তানের সংবিধান শুরু করেছিলেন ‘আমি’ দিয়ে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইনসভাকে সার্বভৌম বলার ঐতিহাসিক ব্যাখ্যা আছে। কিন্তু আমাদের দেশের জাতীয় সংসদ সার্বভৌম নয়। জনগণ সার্বভৌম। এ দেশের সংসদের ক্ষমতা সংবিধানে সীমিত করা আছে। আর সংসদের কোনো কিছু সংবিধানের বাইরে না।’

তিনি বলেন, ‘এদেশে বারবার বিনা নোটিসে সংবিধান সংশোধন করা হয়েছে, যা অশ্রদ্ধার শামিল। বেশিরভাগ ক্ষেত্রে স্বল্প সময় নিয়ে সংশোধনীর কাজ করা হয়েছে। কেবল সুরঞ্জিত বাবুর সংবিধান সংশোধন কমিটি একটু সময় নিয়েছিল। সেটার একটা খসড়া প্রতিবেদন তৈরি করে তিনি ২৫ জুন বড় অফিসে গিয়েছিলেন (প্রধানমন্ত্রীর কার্যালয়ে), সেখানে সেটা বাদ দেওয়া হয়। পরের দিন ২৬ জুন ওই প্রতিবেদনের উল্টো প্রতিবেদন তৈরি করে সংবিধান সংশোধন করা হয়।’

সূত্র: বাংলা





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ