শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কৃষি » লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট : জোড়াতালি দিয়ে চলছে পাঠদান
প্রথম পাতা » কৃষি » লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট : জোড়াতালি দিয়ে চলছে পাঠদান
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট : জোড়াতালি দিয়ে চলছে পাঠদান

---লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) বান্দরবানের লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রতিষ্ঠানে ২৭জন শিক্ষকের পদ থাকলেও শিক্ষক রয়েছে মাত্র ৮জন। এই ৮জন শিক্ষক দিয়ে ৬ থেকে ৭শত শিক্ষার্থীকে পাঠদান দিতে হচ্ছে। শিক্ষক সংকট নিয়ে এলাকাবাসি অসংখ্যবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করলেও কোন প্রতিকার না পেয়ে হতাশ অভিভাবক মহল ও শিার্থীরা।

লামায় মাধ্যমিক পর্যায়ের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু শিক্ষক সংকটের কারণে হারাতে বসেছে তার গৌরবোজ্জ্বল ইতিহাস।

জানা গেছে, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৭জন শিকের পদ থাকলেও কর্মরত আছে মাত্র ৮জন। শূন্য পদ রয়েছে ১৯টি। এই স্কুলে বর্তমানে ১জন প্রধান শিক্ষক সহ গণিত বিভাগ, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞানে ২জন করে, বাংলায় ৩জন, ইংরেজির ৪ জন, ব্যবসায়ী শিক্ষায় ১, সামাজিক বিজ্ঞান, ভূগোল, কৃষি ও চারুকলা বিভাগে ১জন করে মোট ১৯জন শিক্ষকের পদ খালি রয়েছে।

বিদ্যালয়টিতে কোনমতে জোড়াতালি দিয়ে চলছে পাঠদান।

স্থানীয় অভিভাবকরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। নামেই সরকারি উচ্চ বিদ্যালয়, কিন্তু লেখাপড়ার গুনগত মানের দিক দিয়ে বেসরকারি বিদ্যালয়ের চেয়েও অনেক পিছিয়ে। বিদ্যালয়ের কর্মরত কয়েকজন শিক্ষক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। প্রতিদিন একজন শিক্ষকের পর পর একাধিক ক্লাস নিতে হয়। শিক্ষক তাহার নির্ধারিত হোম ওয়ার্ক গুলো যথাযথ ভাবে পুরন করতে না পারার কারনে শ্রেণীকক্ষে এসে ঠিকমত পাঠদান করতে পারেন না, এতে শিক্ষার মান স্বাভাবিকভাবেই কমে যায়। যার প্রভাব পড়ে শিক্ষার্থীদের উপর। যেভাবেই হোক দ্রুত শূন্য শিকদের পদগুলো পূর্ণ করার জন্য জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি দাবী জানান তারা। লামা মাধ্যমিক শিক্ষা অফিস শিক্ষক সংকটের কথা স্বীকার করে নিয়ে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদের সাথে কথা হয়েছে। দ্রুত এই সংকট নিরসন করা হবে।

এদিকে ২০১৪ সালের ২৬ মে সরকারের সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কার্যক্রম হস্তান্তরিত হয়। তখনও লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট জনিত কারণে শিক্ষা কার্যক্রমের নাজুক পরিস্থিতি দেখা মেলে।
অপরদিকে যখন তখন শিক্ষক বদলির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন লামার সচেতন মহল। বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোমা রাণী বড়ুয়া শিক্ষক সংকটের বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের বিষয়টি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আঞ্চলিক উপ-পরিচালক মহোদয় অবগত আছেন। তবে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের অন্তত তিন বছর বাধ্যতামূলক একই কর্মস্থলে রাখা গেলে এ সংকট কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক উপ-পরিচালক গাজী গোলাম মাওলা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘শিক্ষকের পদ শূন্য থাকায় স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া স্বাভাবিক। আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলেছি। ইতিমধ্যে লামার কোন বিদ্যালয়ে কত পদ শূন্য রয়েছে সেই তালিকাও পাঠানো হয়েছে।
এদিকে অভিভাবক ও সচেতন মহল তাহাদের ছেলে মেয়েদের স্বাভাবিক শিক্ষা ব্যাবস্থা নিয়ে সংকিত হয়ে পড়েছেন। তাহারা সরকারের কাছে বিনীত আরজ জানাচ্ছেন, অতি তারাতারি লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে স্বভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনা হোক।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)