মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খেলা » সৃব্রত কাপ ফুটবলে বিকেএসপি জয়ের ধারা অব্যাহত
সৃব্রত কাপ ফুটবলে বিকেএসপি জয়ের ধারা অব্যাহত
ক্রীড়া প্রতিবেদক :: (১৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৪মি.) সুব্রত কাপের বর্তমান চ্যাম্পিয়ন বিকেএসপি অনূর্ধ্ব-১৪ ফুটবল দল ৭-০ গোলের বিশাল ব্যবধানে ভারতের ডিমান এ্যান্ড ডিউ দলকে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে। দিল্লিতে অনুষ্ঠিত ৫৮তম সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ এর আজকের খেলায় বিকেএসপি’র কিশোর ফুটবলাররা প্রতিপক্ষের উপর সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করে প্রথমার্ধে ৪ গোল ও দ্বিতীয়ার্ধে ৩ গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে।
খেলায় শুভ সরকার ৩টি গোল করে বিকেএসপি’র পক্ষে প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। এছাড়াও এলমান রহমান ২টি, এবং তাসিন ও হৃদয় ১টি করে গোল করেন।
সম্পূর্ন খেলায় বিকেএসপি’র ছন্দময় খেলা সকলের দৃষ্টি আকর্ষন করে। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান দলের এ বিজয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন।
আগামীকাল ৩০ আগষ্ট বিকেএসপি তাদের গ্রুপের শেষ খেলায় লাক্সিদ্বীপ দলের বিপক্ষে খেলবে।
টুর্নামেন্টে মোট ৩২ টি দল ৮টি গ্রুপে অংশ নিবে । পুল- ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে সিকিম,ডামান এ্যান্ড ডিউ ও লাক্সিদ্বীপ প্রদেশ ।
উল্লেখ্য বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে দলের মেনেজার ও কোচের দায়িত্বে হাসান আল মাসুদ ও মো. আব্দুল্লাহ জাহিদ প্রতিনিধিত্ব করছে।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন