শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ : খাদ্য সহায়তা জরুরী
প্রথম পাতা » কক্সবাজার » ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ : খাদ্য সহায়তা জরুরী
শুক্রবার ● ১ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ : খাদ্য সহায়তা জরুরী

---পলাশ বড়ুয়া, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: মিয়ানমারে সহিংসতা পরবর্তী ৩১ আগষ্ট বৃহস্পতিবার পর্যন্ত উখিয়ার কুতুপালং ও বালুখালী শরনার্থী শিবিরের বস্তিতে সীমান্ত পার হয়ে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা নর নারীও শিশু প্রবেশ করেছে।
সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলাধিন ঘুমধুম ইউনিয়ন এলাকার রেজু আমতলী, বাইশপারী, তুমব্র“, উখিয়ার আঞ্জুমান পাড়া, কলাবাগান, মাঝের পাড়া, ধামনখালীসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে।
মিয়ানমারে সামরিক বাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা মুসলিমদের উপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, ঘর বাড়িতে আগুন, মানুষ হত্যা অব্যাহত রেখেছে। এ জাতিগত বিরোধী ও ধ্বংস লীলার কোন উত্তর খুঁজে না পেয়ে সহায় সম্বলহীন অবস্থায় পালিয়ে এসেছে রোহিঙ্গারা।
৩১ আগষ্ট বৃহস্পতিবার তুমব্রু সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, ওপারে হাজারো রোহিঙ্গারা জিরো পয়েন্ট এলাকায় তাবু গেড়ে অবস্থান নিয়েছে। এপারে তুমব্রুতে অন্তত ৩ হাজার রোহিঙ্গাকে ঘিরে রেখেছে বিজিবি’র সদস্যরা। ওপার হতে পালিয়ে আসা নির্যাতনের শিকার জখমি রোহিঙ্গাদেরকে বিজিবি’র সদস্যরা চিকিৎসা সেবাও দিয়েছে।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তির সভাপতি আবু ছিদ্দিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ পর্যন্ত তাদের ক্যাম্পে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা নর নারী ও শিশু ঢুকে পড়েছে। বালুখালী ক্যাম্পের লালু মাঝি জানান, এ বস্তিতে প্রায় ১১ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। নতুন রোহিঙ্গাদের জন্য ঝুপড়ি নির্মাণ করে বসবাস করার ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের অভিযোগ, তারা পালিয়ে আসার সময় সাথে করে নিয়ে আসা গরু, ছাগল, লুটপাট করেছে সীমান্তের লোকজন।
কুতুপালং ক্যাম্প ঘুরে তাদের তথ্যমতে ২ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। তারা হলো ফকিরা বাজার চিকন ছড়ির ছৈয়দ উল্লার ছেলে মো. ফারুক ও মংডুর হাতিপাড়ার রশিদ উল্লার ছেলে জুনায়েদ ও ছাদেক, মুজিব উলাহ। তাদের ৪ জনের মধ্যে ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মেদিনি পাড়ার বাসিন্দা দিল মোহাম্মদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ১২ গ্রামের ১০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে সীমান্তে। তারা গত ৬ দিন ধরে অনাহারে রয়েছে।
৩৪ বিজিবি’র ডাক্তার শহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত ২ দিনে ৪ শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ, শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তুমব্রু এলাকায়। অনুরুপ রেড ক্রিসেন্টের লোকজন তুমব্রুতে আটকা পড়া রোহিঙ্গাদের পানি ও শুকনা খাবার দিচ্ছে বলে রোহিঙ্গারা জানিয়েছে। এসব অনাহারী রোহিঙ্গাদের দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সুশিল সমাজ।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ