মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আগুনে পুড়ল চারটি ঘর : ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
আত্রাইয়ে আগুনে পুড়ল চারটি ঘর : ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৯মি.) নওগাঁর আত্রাই উপজেলার জয়সাড়া উত্তর পাড়া গ্রামে আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়সাড়া উত্তরপাড়া গ্রামের আক্কাস খাঁ এর ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভায়। মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে যায় আক্কাস খাঁ ও হবিবর রহমান খাঁ (হবি মিস্ত্রীর) বাড়ির মোট চারিটি ঘর।
এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার নিতায় চন্দ্র জানান, এ আগুনের ফলে ঘরে চাতালে রাখা ধান, ভুট্টা, পাট, নগত অর্থ, আসবাব পত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩