শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাবিতে রাকাবের নিয়োগ পরীক্ষা স্থগিত, মহাসড়ক অবরোধ
রাবিতে রাকাবের নিয়োগ পরীক্ষা স্থগিত, মহাসড়ক অবরোধ
বাপ্পী, রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা পদের দ্বিতীয় শিফটের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষা স্থগিত ও অব্যবস্থপনার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিৰুব্ধ পরীক্ষার্থীরা৷ এসময় সড়কের দুইপাশে ব্যাপক যানজট দেখা দেয়৷
জানা যায়, ভুল করে বিকেলের শিফটের প্রশ্ন সকালের শিফটের পরীক্ষায় দিয়ে দেওয়ায় শুক্রবার সাড়ে ৩টায় নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়৷ দুপুর আড়াইটার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়৷ এতে বিপাকে পড়েন দুর-দুরানত্ম থেকে ছুটে আসা পরীক্ষার্থীরা৷
দুপুর আড়াইটার দিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বিভিন্ন ভবনের সামনে উপস্থিত হন পরীক্ষার্থীরা৷ স্থগিতের খবর পাওয়ার পর তারা ভবনগুলোর সামনে অবস্থান নেন৷ এক পর্যায়ে বিকেল সোয়া ৩টার দিকে পরীক্ষা স্থগিত করা ও অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শতাধিক পরীক্ষার্থী৷ তারা মিছিল নিয়ে রাবির প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন৷
এ ব্যাপারে রাকাবের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ সালাহউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী পরীক্ষাগ্রহণ ও ফল প্রকাশের সব দায়িত্ব ম্যানেজমেন্ট বিভাগের৷ তারাই এ ব্যাপারে বলতে পারবেন৷
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, পরীক্ষার্থীদের শান্ত হতে বলা হয়েছে৷ পরবর্তীতে সংশ্লিষ্টদের এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি৷
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক জিন্নাত আরা বেগম বলেন, শুক্রবার দুই শিফটে রাকাবের পরীক্ষা নেওয়ার কথা ছিল৷ প্রথম শিফটে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজোড় রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়৷
পরে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু ভুলবশত সকালের পরীক্ষায় বিকেলের একটি সেটের প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছিল৷ বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গেই বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়৷ পরবর্তীতে এ পরীক্ষা আবারও নেওয়া হবে৷
আপলোড : ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০. ২৫ মিঃ





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা