শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে৷কারা সূত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কারাগারের পার্ট-১ এ সাজাপ্রাপ্ত আসামি নাসির বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়ে৷ প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়৷ অবস্থার অবনতি ঘটলে ২০ নভেম্বর শুক্রবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়৷ নাসির উদ্দিন তালুকদার (৭০) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কড়াইল এলাকার মৃত মানিক উদ্দিন তালুকদারের ছেলে৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নাসির উদ্দীন হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর কাশিমপুর কারাগারে আসেন৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. মো. আব্দুস সালাম সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নাসির উদ্দীনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়৷ তার ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে৷
আপলোড : ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০ মিঃ





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন