শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্ট্রগ্রামে মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্ট্রগ্রামে মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
রবিবার ● ১০ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্ট্রগ্রামে মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

---চট্টগ্রাম প্রতিনিধি :: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এবং হত্যা, নির্যাতন, ধ্বংস নয়-বিশ্বময় শান্তি চাই এ প্রতিপাদ্যে মায়ানমারে অব্যাহত শিশুহত্যা, নারী নির্যাতন এবং মানবতাবিরোধী কার্যকলাপের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর সকল ধর্মে মানবতার জয় গান গেয়েছে। কোন ধর্মেই মানুষ হত্যা, শিশু ও নারী নির্যাতন, অন্যের ধন-সম্পদ লুণ্ঠন করার অধিকার দেয়নি। সকল মানবজাতি ভিন্ন ভিন্ন ধর্মের হলেও সকলে একই সূত্রে গাঁথা। সকলেই মানবজাতি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুগে যুগে ধর্ম যাজকরা ধর্মের বাণী ও শান্তির বার্তা প্রচার করেছেন। মানবতার জয়গান ও বিশ্বের শান্তি একই সূত্রে জড়িত। তাই বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় এবং শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে অশান্তি পরিহার করে মায়ানমারের অব্যাহত গণধিকৃত মানবতাবিরোধী কর্মকা-, শিশু-নারী নির্যাতন, রোহিঙ্গা সম্প্রদায়ের নৃশংস নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে।

--- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ ও চট্টগ্রাম সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আজ ৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংষ্কৃতি বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে মায়ানমারে অব্যাহত রোহিঙ্গা সম্প্রদায়ের উপর নির্যাতন, মানবতাবিরোধী কার্যকলাপ, নারী ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বিশ্ব যখন উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে চলছে ঠিক তখনি বিশ্বের কুচক্রি মহলের ইন্ধনে মায়ানমারে স্বার্থান্বেষী চক্র শান্তিময় বিশ্বে অশান্তির পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাখাইন প্রদেশের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর মানবতাবিরোধী অমানবিক নির্যাতন ও নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। যা মানবতাবিরোধী ও মানবাধিকার লংঘনের সামিল। অবিলম্বে মায়ানমারের সৃষ্ট সংকট উত্তোরনে এবং অব্যাহত নারী ও শিশু নির্যাতন লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ভদন্ত প্রিয়রত্ন মহাথের, ভদন্ত এল অনুরুদ্ধ মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে.বি.এস. আনন্দবোধি ভিক্ষু, ভদন্ত সত্যজিৎ ভিক্ষু, ভদন্ত আনন্দবোধি ভিক্ষু, ধর্মবোধি ভিক্ষু, রতনানন্দ ভিক্ষু, সুভদ্র ভিক্ষু, সংঘবোধি ভিক্ষু, নন্দবোধি ভিক্ষু, শিলব্রত শ্রামন, দীপবংশ শ্রামন, বীর মুক্তিযোদ্ধা বোধিপাল বড়ুয়া, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, অনিল বড়ুয়া ও জীবন বিকাশ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে অধ্যাপক ড. ভিক্ষুর নেতৃত্বে একটি প্রতিবাদী মৌন মিছিল প্রেসক্লাব চত্বর হয়ে জামালখান সড়ক, মোমিন রোড, চেরাগী পাহাড় মোড় হয়ে বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষ হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)