শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রমরমা বানিজ্য চলছে ঝিনাইদহ খাদ্যগুদামে
প্রথম পাতা » অপরাধ » রমরমা বানিজ্য চলছে ঝিনাইদহ খাদ্যগুদামে
শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমরমা বানিজ্য চলছে ঝিনাইদহ খাদ্যগুদামে

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.) ঝিনাইদহে খাদ্য গুদাম থেকে পাচারের সময় ১০ টান উন্নতমানের চাল আটকের পর ওই দপ্তরের কতিপয় কর্মকর্তার চাল বদল বানিজ্য ফাঁস হয়ে পড়েছে। গত দুই বছর ধরে গুদাম থেকে ভাল চাল বের করে দিয়ে সেই লটে পচা, মোটা ও নিন্মমান চাল রাখা হচ্ছে।

এতে উপকারভোগী বিশেষ করে আনসার ও পুলিশ সদস্যরা রেশনের চাল খেতে না পেরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বর্তমান ঝিনাইদহ খাদ্যগুদামে চালের মজুদ খাতা কলমের সাথে মিল নেই এমন কথাও শোনা যাচ্ছে। চাল বদল করতে গিয়ে ৬০ থেকে ৭০ মেট্রিক টন চাল রিপ্লেসমেন্ট করতে না পারায় গুদামে ঘপলার আশংকা দেখা দিয়েছে। তিন উপজেলার খাদ্য কর্মকর্তার নেতৃত্বে ঝিনাইদহ সদর গুদামের চাল ও গমের মজুদ পরিমাপ করা হচ্ছে। শনিবার দিনব্যাপী এই ওজনের কাজ করা হয়। তাদের ১৮ সেপ্টম্বরের আগেই তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্মকর্তাদের মতে ঝিনাইদহ সদর খাদ্যগুদাম কর্মকর্তা জসিম উদ্দীন এই চাল বদল বানিজ্যের সাথে জড়িত। তার সাথে ঝিনাইদহের হাটগোপালপুর ও কালীগঞ্জের একটি শক্তিশালী সিন্ডিকেটের সন্ধান মিলেছে। ওই সিন্ডিকেটে হাটগোপালপুরের চাল ব্যবসায়ী মেসার্স সালাম রাইচ মিলের মালিক ইমাদুল ও তার ভাই রাজু, দেশ অটোর মালিক টিপু সুলতান, ওলিয়ার রহমান এবং কালীগঞ্জের পাটোয়ারী রাইচ মিলের মালিক ওবাইদুর রহমান পাটোয়ারী জড়িত বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে সরকারের একটি গোয়েন্দা বিভাগ।
---
গত বৃহস্পতিবার ১০ টন সরকারী চাল জব্দ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রেকর্ড হওয়ার পর সিন্ডিকেট ওই সদস্যরা গা ঢাকা দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পেরেছেন ঈদুল আজহার একদিন আগে চাল ব্যবসায়ী রাজু ও ওবাইদুর রহমান পাটোয়ারী সদর খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় এক’শ টান নিন্মমানের চাল ঢুকিয়ে গুদাম থেকে সমপরিমাণ ভাল চাল বের করে নিয়ে যান। গত দুই বছর ধরে ঝিনাইদহ খাদ্য গুদামে এই চাল বদল বানিজ্য চলে আসছে। টিআর জিআর, ধান ও গম কেনা বেচার সাথেও এই চক্র জড়িত। চিকন ধান কেরার অজুহাতে গত মৌসুমে কৃষকদের কাছ থেকে কোন ধান কেনা হয়নি। সব ধান সরবরাহ করেছে সিন্ডিকেড সদস্য রাজু ও ইমাদুল। এদিকে মাগুরায় বাড়ি হওয়ার সুবাদে জসিম উদ্দীন স্থানীয় এক মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে ঝিনাইদহ সদর খাদ্যগুদামে হেন কোন অপকর্ম নেই যা তিনি করছেন না। গুদামের ভিতরে রাস্তা তৈরীতে পুকুর চুরি করা হয়েছে। পুরানো ইট দিয়েই রাস্তা মেরমত করে নতুন ইট বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জুট মিল থেকে চটের বাস্তা কেনায় চরম দুর্নীতি এবং অনিয়ম করা হচ্ছে। ৩০ কেজির চটের বস্তা ৩৬০ গ্রাম ও ৫০ কেজির বস্তা আট’শ গ্রাম ওজন থাকার কথা। কিন্তু বস্তাগুলো ওজনে কম বা বেশি নেওয়া হয়। আর ওজনের কম-বেশি হলে সরবরাহকারী ঠিকাদারদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন খাদ্য কর্মকর্তা জসিম। টাকা না দিলে বাস্তা বাতিলের হুমকী দেওয়া হয়।
---তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় খুলনা আঞ্চলিক খাদ্য কর্মকর্তাকে দিয়ে গুদাম থেকে খাদ্য সহকারী পরিদর্শক ফরহাদ ও দারোয়ান আবুজারকে অন্যত্র বদলি করে দিয়েছেন। বর্তমানে গুদামের সাইলো অপারেটিভ মীর মোকাদ্দেস হোসেন ও দারোয়ান পুর্ন কুমার নাথের দিয়ে অপকর্ম চলিয়ে যাচ্ছেন। এদিকে ঝিনাইদহ র‌্যাবের দায়েরকৃত মামলায় এই সিন্ডিকেটর দুই সহযোগী রাকিব ও কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামী ঝিনাইদহ সদর খাদ্যগুদাম কর্মকর্তা জসিম উদ্দীন, চাল ব্যবসায়ী ওলিয়ার রহমান ও টিপু সুলতান পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর মনির আহম্মেদ জানান, আমরা অধিকতর তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, বিষয়টি নিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আমরা চাল চোরাচালানের সাথে জড়িত কাউকে রেহায় দেব না। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মহসিন হোসেন জানান, মামলা রেকর্ড হওয়ার পর আমরা পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি চাল পাচারের সাথে জড়িত কেও ছাড় পাবে না। বিষয়টি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ও তদন্ত দলের প্রধান আসাদুল হক জানান, আমরা তিন সদস্যের তদন্ত কমিটি শনিবার থেকে চাল পরিমাপ করছি। গুদামে ৫০ টন গম ও ১১’শ ৪৪ মেট্রিক টন চাল মজুদ থাকার কথা। আমরা ৫ নং গুদামের চাল ও গমের ওজন শেষ করেছি। এখনো ২/৩ সময় লাগতে পারে। তিনি বলেন, পরিমাপ শেষ হলেই বোঝা যাবে কত টন চাল গম কম আছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ