শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » থামছেনা রোহিঙ্গা শরণার্থীর স্রোত
প্রথম পাতা » কক্সবাজার » থামছেনা রোহিঙ্গা শরণার্থীর স্রোত
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থামছেনা রোহিঙ্গা শরণার্থীর স্রোত

---উখিয়া থেকে ফিরে নয়ন বড়ুয়া :: (২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) থামছেনা রোহিঙ্গা শরণার্থীর স্রোত। প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে এসে ভিড় করছে উখিয়াতে ।

সরকার উখিয়ার কুতুপালং পর্যন্ত থাকার জন্য সীমানা নির্ধারন করে দিলেও কিছু কিছু রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। মাঝে মাঝে কিছু আটক হলেও বেশির ভাগ রোহিঙ্গা শরণার্থী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যা বাংলাদেশের উদীয়মান অর্থনীতি ও আইনশৃঙ্খলার জন্য চরম হুমকি স্বরূপ। সরকারী এবং বেসরকারী ভাবে ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশের কথা বলা হলেও সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ৬ লাখ এর অধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

এখনও প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে আর প্রতিদিন গড়ে উঠছে নতুন নতুন বসতি, যা অল্পদিনের মধ্যে ৮ লাখ অতিক্রম করবে বলে ধারনা করছে। প্রশাসন থেকে রাস্তার দু’পাশে বসতি না করার নির্দেশ দিলেও ত্রাণের গাড়ি আসলে দ্রুত যাওয়ার জন্য সেই নির্দেশ মানছেনা অনেকে।

সরকারি ও বেসরকারীভাবে এমনকি ব্যাক্তিগত উদ্যেগেও ত্রাণ বিতরণ হচ্ছে তারপরও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এরই মধ্যে বিরুপ প্রভার পড়েছে পরিবেশ ভারসাম্যে।

উখিয়া কুতুপালং সহ বিভিন্ন জায়গায় পাহাড় কেটে ছোট ছোট খুপড়ি বানিয়ে থাকার জন্য ঘর বানানো হলেও মলমূত্র ত্যাগ করার জন্য কোন বাথরুম নেই যার ফলে খোলা জায়গায় এতগুলো মানুষ মলমূত্র ত্যাগ করার কারণে চারিদেকে শুধু ময়লা আর দূগন্ধ, মুক্তভাবে শ্বাস নেওয়ার কোন সুযোগ নেই। পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে নারী, শিশু ও বৃদ্ধ দেখা গেলেও নেই তেমন কোন যুবক। শক্তি সামর্থ্য যাদের আছে তারা রয়ে গেছে মিয়ানমারে। এখানে আসা রোহিঙ্গারা কেউ কেউ মারা যাওয়ার কথা বললেও আবার অনেকে বলছেন মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য রয়ে গেছেন এরা।

হঠাৎ করে এতোগুলো রোহিঙ্গা শরণার্থী আসার কারনে বাংলাদেশের অন্যান্য জায়গায় এখনও প্রভাব না পড়লেও কক্সবাজার জেলায় এর বিরুপ প্রভাব পড়েছে। বাজারে নিত্য পণ্য দাম বেড়েছে বহুগুন। রোহিঙ্গারা পালিয়ে আসার সময় গৃহ পালিত পশু গরু, ছাগল ও মহিষ সাথে করে নিয়ে আসায় এগুলো অনেক কম দামে পাওয়া যায় এখানে। যার জন্য অনেক মৌসুমী ব্যবসায়ীর আবির্ভাব হয়েছে এই এলাকায়। রোহিঙ্গা শরণার্থী নিয়ে দেশের বিভিন্ন প্রান্থের মানুষের মধ্যে শুধু আবেগ সহানুভূতি থাকলেও কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের সহানুভূতির সাথে সাথে আছে আতংকও।

স্থানীয়দের অভিযোগ রোহিঙ্গারা দেখতে বাংলাদেশিদের মতো এবং ভাষা চট্টগ্রামের ভাষার সাথে মিল থাকলেও এদের স্বভাব চরিত্র খুব উগ্র। ইয়াবা ব্যবসা থেকে শুরু করে যত রকমের খারাপ কাজ আছে সবগুলোর সাথে রোহিঙ্গারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

যে হারে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তাতে স্থানীয় বাংলাদেশীরা হয়ে পড়েছে সংখ্যালঘু। উখিয়ায় স্থানীয় বাংলাদেশীর সংখ্যা দেড় লাখের মতো আর মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ৬ লাখের ও বেশি, এদের যদি ভবিষ্যতে ফেরত পাঠানো সম্ভব না হয় তাহলে উখিয়ায় স্থানীয়দের থাকা মুশকিল হয়ে পড়বে।





কক্সবাজার এর আরও খবর

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে

আর্কাইভ