শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় কাজ করছে ড্যাব সহ ৩২টি মেডিকেল টিম
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় কাজ করছে ড্যাব সহ ৩২টি মেডিকেল টিম
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় কাজ করছে ড্যাব সহ ৩২টি মেডিকেল টিম

---উখিয়া প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৪মি.) রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বিএনপি ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পরিচালনায় ৩০ চিকিৎসকের একটি দল সেবা দিয়ে যাচ্ছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, টানা ৫ দিন ধরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চিকিৎসা দেয়া হচ্ছে। আরও একদিন এই মেডিকেল ক্যাম্প চলবে।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের এখন পানি দরকার, মল-মূত্র ত্যাগের ব্যবস্থা দরকার। এগুলোর কোন ব্যবস্থায় এখানে নেই। এসবের ব্যবস্থা না হলে কয়েকদিনের মধ্যেই এখানে স্বাস্থ্য বিপর্যয় দেখা দেবে।’
তিনি বলেন, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার রোহিঙ্গাকে বিনা পারিশ্রমিকে চিকিৎসা ও বিনামূল্যে অষুধ, পানি বিশুদ্ধকরণ বড়ি, খাবার স্যালাইন, এন্টিসেফটিক সাবান এবং ৪৫৮ ক্যালোরি সমৃদ্ধ বিস্কুট বিতরণ করা হচ্ছে।
রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও বিপর্যয় এড়াতে এখানে ছোট ছোট মেডিকেল ক্যাম্প করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা রয়েছে। সেনাবাহিনী ও দেশের মানুষ একসাথে কাজ করলে রোহিঙ্গা সংকটে দেশের উপর চাপ কমবে।’
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় তাঁর নেতৃত্বে ৫০ জনের একটি মেডিকেল টিম মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিপন্ন হয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ মোস্তাক রহিম স্বপন, ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. শামীমুর রহমান, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. শামসুজ্জামান রানা প্রমুখ।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম বলেন, সরকার এই পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে। ক্যাম্পগুলোতে এক লাখ ২০ হাজার হামের টিকা, ৪৫ হাজার পোলিও ভ্যাকসিন, ৪০ হাজার ভিটামিন ট্যাবলেট বোতল বিতরণ করা হচ্ছে।





কক্সবাজার এর আরও খবর

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে

আর্কাইভ