শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » সিলেট-১ আসনে আ’লীগে একাধিক, বিএনপি’র একক প্রার্থী
প্রথম পাতা » রাজনীতি » সিলেট-১ আসনে আ’লীগে একাধিক, বিএনপি’র একক প্রার্থী
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-১ আসনে আ’লীগে একাধিক, বিএনপি’র একক প্রার্থী

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৯মি.) বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে সবচেয় মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত সিলেট-১ (সিটি করপোরেশন-সদর)। সংসদীয় নির্বাচনে ম্যাজিক আসন খ্যাত এ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, সে দলই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

এজন্য এ আসনটিতে সবচেয়ে বেশি মনোযোগ থাকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর। এ আসনে জনগনের নিকট জনপ্রিয়, যোগ্য ও শক্তিশালী একক প্রার্থী দেওয়ার চেষ্টা থাকে প্রতিটি রাজনৈতিক দলের।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত এই আসন আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। বিপরীতে এখন পর্যন্ত একক প্রার্থী নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপি। এছাড়া জাতীয় পার্টি থেকে স্থানীয় কেউ এ আসনে মনোয়ন পাওয়ার দৌঁড়ে কেউ না থাকলেও জাতীয় পার্টি চেয়্যারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র নির্বাচনের কিছুটা গুঞ্জন রয়েছে।

সিলেট-১ আসনের মধ্যে থাকা হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ ব্যক্তিরা নির্বাচনী প্রচারণা শুরু করেন।

রাজনীতিতে তাই এ আসনটি সর্বাধিক গুরুত্ব বহন করে। মর্যাদাপূর্ণ এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মুহিত বিগত সময়ে একাধিকবার বলেছেন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে সম্প্রতি একটি গণমাধ্যমকে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেট-১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করল আমিও প্রতিদ্বন্দ্বিতা করবো। এছাড়া অতিসম্প্রতি সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবারও নির্বাচন করা আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

এদিকে, সিলেট-১ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. একে মোমেন। নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টায় তিনি যোগাযোগ রাখছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে। নিয়মি অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে।

এছাড়া এ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। ইতিমধ্যে কয়েকবার তিনি এ আসনে নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করেছেন। সম্প্রতি আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি এলাকায় কাজ করে যাচ্ছেন। এ তিন জন ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হবিগঞ্জের ড. ফরাসউদ্দিন ও সাবেক নির্বাচন কমিশনার সিলেটের কাজীটুলার বাসিন্দা ছহুল হোসাইনও সিলেট-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। অনেকেই মনে করছেন শেষমুহুর্তে এ দুজনের যে কাউকে প্রার্থী করে ‘চমক’ দেখাতে পারে আওয়ামী লীগ।

সিলেট-১ আসনে এখনও পর্যন্ত বিএনপি থেকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির প্রার্থী হিসেবে আলোচিত। সিলেট-১ আসনের প্রাক্তন সাংসদ খন্দকার আবদু মালিকের ছেলে খন্দকার আবদুল মুক্তাদির বর্তমানে নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অবশ্য এ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবীনেরও নামও আলোচনায় ছিল। তবে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ায় তাকে নিয়ে বর্তমানে তেমন একটা আলোচনা নেই।

খন্দকার মুক্তাদির দীর্ঘদিন ধরে দলকে চাঙা ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়া তার সামাজিক কর্মকান্ডও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।

এদিকে, জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের কোনো নেতা সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ে নেই। তবে দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ একাধিকবার সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। এমনকি সিলেটকে ‘দ্বিতীয় বাড়ি’ উল্লেখ করে এখানে নির্বাচন করার প্রত্যাশা তাঁর মুখে শোনা গেছে। এজন্য জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা ধারণা করছেন, এরশাদই সিলেট-১ আসনে প্রার্থী হতে পারেন। এরশাদ প্রার্থী না হলে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও এরশাদের সাবেক উপদেষ্টা বাবরুল হোসেন বাবুল এ আসন থেকে প্রার্থী হতে পারেন বলে কিছুটা গুঞ্জন রয়েছে।





রাজনীতি এর আরও খবর

তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)