শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » ঝড়-বাদলে উড়ে গেছে রোহিঙ্গাদের ঝুপড়ি : ছুটছে অনিশ্চিত গন্তব্যে
প্রথম পাতা » কক্সবাজার » ঝড়-বাদলে উড়ে গেছে রোহিঙ্গাদের ঝুপড়ি : ছুটছে অনিশ্চিত গন্তব্যে
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝড়-বাদলে উড়ে গেছে রোহিঙ্গাদের ঝুপড়ি : ছুটছে অনিশ্চিত গন্তব্যে

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) রাখাইন রাজ্যে মৃত্যুর তাড়া খেয়ে এপারে এসে একটু স্থির হতে না হতে প্রকৃতি আবার বিরূপ আচরণ করছে রোহিঙ্গাদের সাথে। পানির তোড়ে ভেসে গেছে সর্বস্ব। কক্সবাজারে চলছে টানা কয়েক দিনের ভারী বর্ষণ। ফলে পাহাড় বেয়ে নামছে ঢল। সমতল ও নিচু এলাকায় টয়টুম্বুর বৃষ্টি ও ঢলের পানি। এতে ভেসে গেছে পলিথিনে সাজানো ঝুপড়ি সংসার। আশ্রয় স্থলে পানি জমে কয়েক ফুট স্থিতি হয়েছে। চুলা জ্বালানো দূরে থাক বসে থাকারও জো নেই। এক দিকে অভূক্ত, পানিতে ভিজে বসে থাকা আর নিয়মিত করা সম্ভব হচ্ছে না। তাই এখানের আশ্রয় গুছিয়ে নিয়ে আবারো পথের ধারে অবস্থান নিচ্ছে দুর্ভোগের শিকার অসহায় লাখো রোহিঙ্গা। মাথায় পুটলা ও অন্য সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছে অনিশ্চিত গন্তব্যে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উখিয়ার পালংখালীর বালুখালী খালের পাড়ে সমতল এলাকায় আশ্রয় শিবির বানানো রোহিঙ্গা পরিবারগুলোর এমন করুণ চিত্র দেখা গেছে।
শনিবার মাঝ রাতে থেমে থেমে ভারি বর্ষণ শুরু হয়। এদিকে ভারী বর্ষণে নাস্তানাবুদ হয়ে গেছে মিয়ানমার সেনাবাহিনীর হাতে সর্বস্ব হারিয়ে আসা অসহায় মানুষগুলো। বৃষ্টির সাথে পাগলা বাতাস উড়িয়ে নিয়েছে অসংখ্য ঝুপড়ির পলিথিনের চালা। এরপরও অসহায় মানুষগুলোর ভেজা ছাড়া উপায় ছিল না। কোলের শিশুটির মাথা বাঁচাতে বুকের আচলটিই সম্বল করেছেন অনেক মা। এসব অসহায়ত্বে নিরবে কেঁদে বুক ভাসিয়েছে আশ্রিত রোহিঙ্গারা।
বালুখালী খালের পাশে কথা হয় জাহেদা বেগম (৩১) নামে এক রোহিঙ্গা নারীর সাথে। তিনি বলেন, খালের ওপারের খোলা মাঠে ৫শ’য়ের বেশি পরিবার আশ্রয় নিয়েছিলাম। কোরবানের ঈদের পরের দিন থেকে পরিবারের ৫ সদস্য নিয়ে এলাকার অন্যদের সাথে ৬ হাত বাই ১০ হাত পরিধির জমি আয়ত্বে নিয়ে আমরা উপরে পলিথিন টানিয়ে কোনমতে মাথা গোজার ঠাই বানিয়েছিলাম। কিন্তু চলমান বৃষ্টি এ াকাটিও কোন মতেই সহ্য করতে পারছে না। বৃ্িষ্টর সাথে বাতাস ঝুপড়ির চালা উড়িয়ে নিয়ে যায়। খালে নামা পাহাড়ি ঢল তলিয়ে নিয়েছে ঝুপড়ির ভেতর থাকা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এতে শিশুসহ পরিবারে সবাই ভিজেছি। সকাল থেকে রান্না হয়নি। বৃষ্টিও কমছে না, পেটের ক্ষুধাও মানছে না। তাই সব গুছিয়ে নিয়ে অন্য কোন উচু জায়গায় ঝুপড়ি গড়তে দু’সপ্তার সংসার ছাড়ছি।
সরেজমিন দেখা গেছে, জাহেদার মতো এখানকার খোলা জায়গাটিতে বসবাস গাড়া শত শত পরিবার পানিতে ডুবে থাকা পালংখালী খালের বাঁশের সাঁকো পার হয়ে আসছে। সবার কোলে-কাঁধে শিশু ও নিত্য প্রযোজনীয় জিনিসপত্র ভর্তি বস্তা। শুধু এরাই নয়, পালংখালীর পাহাড়ে গড়া নতুন ক্যাম্পেও দুর্ভোগের শিকার হচ্ছেন রোহিঙ্গারা।
পালংখালী ও কুতুপালংয়ের পাহাড়ের পাদদেশে ও খোলা মাঠে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্ভোগের মাত্রা বেশি। রাতভর বৃষ্টিতে ভিজেছেন তারা। সকালের আলো ফোটার পর থেকেই এদের অনেক পরিবারে পুরুষটি বৃষ্টি মাথায় নিয়ে ত্রাণের আশায় ছুটেছেন নানা স্থানে। জেলা প্রশাসনের নির্দিষ্ট করে দেয়া ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সংগঠনের ত্রাণবাহী গাড়ি দেখলেই হামলে পড়ছেন। কেউ নিতে পারছেন কেউ পারছেন না। এভাবেই চলছে নিজ দেশে পাশবিকতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন। প্রতিনিয়তই সংকট মোকাবেলা করছেন তারা।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া ডিগ্রি কলেজ এলাকা থেকে কুতুপালং-পালংখালী নতুন শরণার্থী শিবির এবং হোয়াইক্যং উনচিপ্রাং এলাকা পর্যন্ত দূর্দশাগ্রস্ত রোহিঙ্গা নারী-পুরুষ শিশুদের বিচরণ দেখা গেছে।
টেকনাফ-উখিয়া সড়কের দুই পাশে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ শিশু পলিথিন কিংবা ছাতা মাথায় দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ত্রাণের গাড়ি এলে কিংবা চলতি পথে কোনো গাড়ি থেকে ত্রাণ দেয়া হচ্ছে দেখতে পেলে তারা ত্রাণের জন্য ছুটছেন। বৃষ্টির পাশাপাশি ক্ষুধার জালা থেকেও পরিত্রান চাচ্ছিলেন তারা।
কক্সবাজার আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল জানান, সোমবার দুপুর থেকে মঙ্গল বার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার। এধরণে বর্ষণ আরো দু’দিন অব্যহত থাকতে পারে। সাথে ঝড়ো হাওয়াও।
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবছার কামাল বলেন, বালুখালী ক্যাম্পে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। কেউ স্বচ্চল নয়। সবাই পলিথিনের চালায় মাথা গোঁজার ঠাঁই করলেও ঝড়ো হাওয়ায় অনেক বিপন্ন হয়েছেন। তাদের দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না।





কক্সবাজার এর আরও খবর

ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)