শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কমিটি গঠন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কমিটি গঠন
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কমিটি গঠন

---মহালছড়ি প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) খাগড়াছড়ির মহালছড়িতে এম এন লারমা পন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মহালছড়ি উপজেলা শাখার উদ্যেগে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নীল রঞ্জন চাকমা ও সুজন চাকমার যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও মহালছড়ি থানা শাখার সভাপতি প্রিয় কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসএস কেন্দ্রীয় কমিরি মহিলা বিষয়ক সদস্য কাকলী খীসা, জেএসএস খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অংসান থুই খিলু মারমা, জেএসএস মহালছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক সঞ্জীবন চাকমা, মহালছড়ি উপজেলা যুব সমিতি সভাপতি প্রীতি শংকর চাকমা। সম্মেলন শুরুতে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যাঁরা জীবন বিসর্জন দিয়েছেন সেই শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন নীল রঞ্জন চাকমা, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষময় চাকমা।
---
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পর থেকেই জেএসএস গণতান্ত্রিক পন্থায় চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবীতে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, সরকার চুক্তি বাস্তবায়নে গড়িমসি করছে। যার কারণে পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সমস্যার এখনো সমাধান হয়নি। চুক্তির পূর্ণ বাস্তবায়ন করে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
আলোচনা শেষে নীল রঞ্জন চাকমা সভাপতি, সন্তোষময় চাকমা সাধারণ সম্পাদক ও সাধন পূর্ণ চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মহালছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।





খাগড়াছড়ি এর আরও খবর

নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব

আর্কাইভ