রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা ..লায়ন মোঃ গনি মিয়া বাবুল
মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা ..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা, কবি-সাহিত্যিকগণ সর্বদা মানুষের জন্য কাজ করেন ৷ আধুনিক সমাজ উন্নয়নে লেখকরা সহায়ক ভূমিকা পালন করছে ৷ ২১ নভেম্বর কবি মুহাম্মদ মাসুম বিলস্নাহ্’র ৪৪তম জন্মদিন উপলক্ষে ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ” আধুনিক সমাজ উন্নয়নে একজন লেখকের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷ তিনি আরো বলেন বাসযোগ্য নিরাপদ সমাজ গঠনে দেশীয় সংস্কৃতির বিকাশ প্রয়োজন ৷ তিনি বলেন, আধুনিক উন্নত সমাজ গড়ে তুলতে নান্দনিক সৃজনশীল সাহিত্য চর্চা বাড়াতে হবে ৷
অনুশীলন সাহিত্য পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আলী মু. লিয়াকত৷ আলোচনায় আরো বক্তব্য রাখেন কবি আল মুজাহিদী, কবি কাজী রোজী এম.পি, কবি আসলাম সানী, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, কবি ক্যামেলিয়া আহম্মেদ প্রমুখ ৷ অনুষ্ঠানে অতিথিগণ সকলকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ৷ পরিশেষে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ৷





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা