শুক্রবার ● ৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে লক্ষ্মী পূজা উদযাপন
রাঙ্গুনিয়াতে লক্ষ্মী পূজা উদযাপন

রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৭মি.) গতকাল বৃহস্পতিবার ৫ অক্টোবর রাঙ্গুনিয়াতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পূজা পালন করা হয়েছে। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, ধন-সম্পদ-ঐশ্বর্যের দেবী লক্ষ্মী।
এছাড়া তিনি হলেন জ্ঞান, আলো, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের প্রতীক।গতকাল হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আওয়াজ উঠেছে ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে’। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মী পূজা উদযাপন করে থাকে। সে হিসেবে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়েছে। বাঙালি হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবী দ্বিভূজা। তিনি ঈশ্বরের পালন রূপ শক্তি নারায়ণী। যাকে ভক্তরা ধন সম্পদের অধিষ্ঠাত্রী, অন্নদাত্রী দেবীরূপে আখ্যায়িত করে পূজা করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। রাঙ্গুনিয়াতে ঘরে ঘরে ও বিভিন্ন মন্দিরে মা লক্ষ্মী ধন-সম্পদের দেবী হিসেবে পূজিত হয়েছেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে এ দিন লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন। সঙ্গে থাকে বাহন পেঁচা এবং হাতে থাকে শস্যের ভাণ্ডার।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল