মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লামায় ফের মিয়ানমার নাগরিক
লামায় ফের মিয়ানমার নাগরিক
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৪৪মি.) অবৈধ অনুপ্রবেশ করায় বান্দরবানের লামা উপজেলায় ওয়েবুংহ্লা মারমা (৪২) নামে এক মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার লামা পৌরসভার ৯নং ওয়ার্ডে হরিণঝিরি নামক এলাকার বৌদ্ধ বিহার থেকে ওয়েবুংহ্লা মারমা (৪২)কে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। ওয়েবুংহ্লা মারমা মিয়ানমারের রাখাইন প্রদেশের ক্যতরস্রোত জেলার পাওয়ারা থানার পাওয়ারা গ্রামের বাসিন্দা মৃত মংচিংছা মারমার ছেলে বলে জানা গেছে।
সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে লামা উপজেলায় পৌরসভার হরিণঝিরি গ্রামে ওয়েবুংহ্লা মারমা বৌদ্ধ বিহারে ভান্তে পরিচয়ে অবৈধভাবে বসবাস করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চম্পাতলী সাব-জোনের সেনাবাহিনী সদস্যরা বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাকে লামা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী। এব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারার কারনে,অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বান্দরবান জেলহাজতে প্রেরণ করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)