শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » টানা বর্ষনে ঝিনাইদহে জলাবদ্ধতা
প্রথম পাতা » খুলনা বিভাগ » টানা বর্ষনে ঝিনাইদহে জলাবদ্ধতা
শনিবার ● ২১ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা বর্ষনে ঝিনাইদহে জলাবদ্ধতা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) ঝিনাইদহের সড়ক, মহাসড়ক ও পাড়া মহল্লার বেহাল রাস্তার পাশাপাশি শহরের জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষ। চার দিনের টানা বর্ষনে ঝিনাইদহ শহরের বেশির ভাগ মহল্লার রাস্তাঘাট ও বাড়ির আঙ্গিনা তলিয়ে গেছে। মানুষ জলাবদ্ধতায় নাকাল। ঘর থেকে বের হতে পারছে না কেউ। স্কুল কলেজে উপস্থিতির হার কম। পৌরসভার কোন কোন রাস্তার উপর হাটু পানি জমে আছে। ঝিনাইদহ শহরের আদর্শপাড়া কচাতলার মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত রাস্তা আর ড্রেন এক হয়ে গেছে। শহরের উপশহরপাড়ায় ড্রেনের পানি ঢুকছে বাড়ি ঘরে। উপশহরপাড়া, চাকলাপাড়া, নতুন কোটপাড়া, আরাপপুর পুর্বপাড়া, খাঁ পাড়া, আরাপপুর পশ্চিমপাড়া, বাসষ্ট্যান্ডপাড়া, মুরারীদহ, ব্যাপারীপাড়া দাসপাড়া, কাঠালবাগান, ওয়ারলেসপাড়া, সিদ্দিকীয়া সড়ক, সায়াদাতিয়া সড়ক, পাগলাকানাই মোশাররফ হোসেন স্কুলপাড়া, খাজুরা মাঝপাড়াসহ বেশির ভাগ মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে চার মাস ধরে পানি জমে আছে। পানি বের করার কোন উদ্যোগ নেই। সিদ্দিকীয়া আলীয়া মাদ্রাসা ও পাগলাকানাই সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনা ঢুবে গেছে। শিক্ষার্থীরা পানির জন্য ক্লাস করতে পারছে না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার করণে পৌর নাগরিকদের দিনকে দিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জলাবদ্ধতা থেকে কোন প্রতিকার মিলছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রশাসন আর জনপ্রতিনিধিদের কোন দায়বদ্ধতা নেই। ফলে মানুষের মধ্যে হা-হুতাশ ছড়িয়ে পড়েছে। দীর্ঘশ্বাস আর কষ্টের আর্তনাদ দিনকে দিন মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে বিষিয়ে তুলেছে। জানা গেছে, ঝিনাইদহ সড়ক বিভাগের আওতাধীন প্রায় সব রাস্তা চলাচলের অযোগ্য। রাস্তায় বড় বড় খানাখন্দক ও গর্তের সৃষ্টি হয়েছে। কোন যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। প্রায় ট্রাক উল্টে জান মালের ক্ষতি সাধিত হচ্ছে। এদিকে বর্ষায় শহরের রাস্তাগুলো এক যোগে খানাখোন্দকে ভরে গেছে। শহরের গুরুত্বপুর্ন পাড়া মহল্লার রাস্তাগুলো ভেঙ্গে পানি কাঁদায় একাকার। ধীর্ঘদিন ধরেই রাস্তাগুলো মেরামতের অভাবে পড়ে আছে। এতে মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম মধু জানান, আমরা পানি বের করার চেষ্টা করছি। তবে কোন কোন পাড়ার পানি বের করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পৌরসভার সচিব আজমল হোসেন জানান, জলাবদ্ধতার মুল কারণ জচ্ছে পানি বের হতে না পারা। ড্রেনগুলোর লেভেল না থাকায় আগে নির্মিত ড্রেন কোন কাজে আসছে না। বিদেশী অর্থয়নে বড় ড্রেন নির্মান কাজ শেষ হলে সমস্যা সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)