সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নিখোঁজের ২২ ঘণ্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের ২২ ঘণ্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪২মি.) ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ২২ ঘণ্টা পর সাত বছর বয়সী শিশু সেজাদের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে ।
আজ সোমবার দুপুরের পর কলমদারী নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসি জানান, গতকাল রবিবার বিকাল তিনটার দিকে বাসার পাশ দিয়ে বয়ে যাওয়া কলমদারী নদীর পাড় থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালেও ফায়ার সার্ভিস শিশুটির সন্ধান পায়নি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বৈলজান গ্রামের কাপড় ব্যবসায়ী হযরত আলী স্থানীয় শিবগঞ্জ বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী সেজাদ রবিবার বিকালে নদীর পাড়ে যাওয়ার পর নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা নদীর পাড়ে সেজাদের এটি জুতা পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে ৩০ মিনিটের মতো অভিযান চালিয়ে চলে যায়।
আজ সোমবার স্থানীয় লোকজন শিশুটির সন্ধানে নদীতে আবারো তল্লাশি শুরু করে। এর একপর্যায়ে কামরুল ইসলাম নামে এক যুবক ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে বাদ আসর জানাজা শেষে নিজ বাড়িতে শিশুটিকে দাফন করা হয়।
ফুলবাড়িয়ার স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা