শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের জন্য মোকলেছ তার স্ত্রী জান্নাতকে স্বাসরোধ হত্যা করে
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের জন্য মোকলেছ তার স্ত্রী জান্নাতকে স্বাসরোধ হত্যা করে
সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌতুকের জন্য মোকলেছ তার স্ত্রী জান্নাতকে স্বাসরোধ হত্যা করে

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) খাগড়াছড়ি জেলার গুইমারার হাফছড়ির দক্ষিণ হাজীপাড়া এলাকায় মন্সুর সওদাগড়ের ছেলে মো. মোকলেছ তার স্ত্রী জান্নাত বেগমকে(২২) গলায় ওড়না পেছিয়ে স্বাসরোধ করে হত্যা করেছে। আজ সোমবার বেলা ১১টায় নিজবাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়া খেলা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো, চার বছর আগে গুইমারার হাফছড়ি এলাকার দক্ষিণ হাজীপাড়ার মন্সুর সওদাগরের ছেলের সাথে বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার ফারুক মিয়ার মেয়ে সাথে। তাদের সংসারে দেড় বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মোকলেছ প্রায় সময় যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিত। কয়েকবার তা পূরণও করে জান্নাত বেগমের পরিবার। জুয়া খেলে টাকা নষ্ট করায় প্রায় সময় তাদের মাঝে ঝগড়া হতো।
---আজ সোমবার সকালেও একই কারনে তাদের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে মোকলেছ তার স্ত্রী জান্নাতকে গলায় ওড়না পেঁচিয়ে স্বাসরোধ করে হত্যা করে।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন টিটু জানান, স্ত্রীকে হত্যার পর মোকলেছ ডাক্তার ডেকে আনলে স্ত্রীকে মৃত দেখে ডাক্তার কৌশলে পুলিশকে খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক মোকলেছ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে থানায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)